
বিশ্বকর্মা পূজা (Vishwakarma Puja) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। প্রতিবছর ১৭ সেপ্টেম্বর সারা দেশজুড়ে অনুষ্ঠিত হয়। বিশ্বকর্মা পুজো শুরু মানেই বাঙালিদের পুজো শুরু। চলবে ঘুড়ির লড়াই। বিভিন্ন কর্মক্ষেত্রে ভক্তিভরে বিশ্বকর্মা পূজা পালন করা হয়। পূজার পাশাপাশি প্রিয়জন, বন্ধু ও সহকর্মীদের শুভেচ্ছা জানানোও এই উৎসবের একটি সুন্দর অংশ। আজকের এই শুভেচ্ছার মাধ্যমে আগামী দিনগুলোকে আনন্দ, সাফল্য ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে পারেন।
আরও পড়ুনঃ ঘুড়ি: বিভিন্ন ধরণের ঘুড়ির তালিকা জেনে নিন

বিশ্বকর্মা পূজা শুভেচ্ছা ও অভিনন্দন
বিশ্বকর্মা পূজার আনন্দে ভরে উঠুক আপনার ঘর। সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে সুন্দর হোক আগামী দিনগুলো।
বিশ্বকর্মা পূজার এই শুভ দিনে আপনার জীবনে আসুক অফুরন্ত আনন্দ, সমৃদ্ধি ও সাফল্য। রইল আন্তরিক শুভেচ্ছা।
শুভ বিশ্বকর্মা পূজা 2026! বিশ্বকর্মা আপনার জীবনকে সৃজনশীলতা, সাফল্য এবং সমৃদ্ধিতে আশীর্বাদ করুন।
বিশ্বকর্মা পুজোর শুভ মুহূর্তে সকলকে জানাই শুভ বিশ্বকর্মা পুজার শুভেচ্ছা। বাবা বিশ্বকর্মার আশীর্বাদে সকলের জীবন খুশিতে ভরে উঠুক।
ভগবান বিশ্বকর্মা তাঁর ঐশ্বরিক জ্ঞানের দীপ্তিতে আপনার জীবন পূর্ণ করুক। শুভ বিশ্বকর্মা পূজা 2026!
বিশ্বকর্মা জয়ন্তীর এই শুভ দিনে, ভগবান বিশ্বকর্মা আপনার স্বপ্ন, সুখ, শান্তি এবং অপরিসীম আনন্দ বয়ে আনুক।
বিশ্বকর্মা পুজোতে, মহাবিশ্বের ঐশ্বরিক স্থপতি আপনাকে সাফল্য, আনন্দ এবং সমৃদ্ধিতে ভরা জীবন তৈরি করার ক্ষমতা দিয়ে আশীর্বাদ করুক।
ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ আপনার সাথে থাকুক, আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য এবং সমৃদ্ধি নিশ্চিত করুক। শুভ বিশ্বকর্মা পুজা!
শুভ বিশ্বকর্মা পুজা। বিশ্বকর্মা তোমার সমস্ত দুঃখ দূর করুক। আপনাকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা!
স্বর্গবাসী, দ্বারকা, সুদর্শন চক্র, মহাদেবের ত্রিশূল ইত্যাদির সৃষ্টিকর্তা বিশ্বকর্মা। তিনি আপনাকে আশীর্বাদ করুক।
আরও পড়ুনঃ সেরা 50 টি শুভ মহালয়ার শুভেচ্ছা
বিশ্বকর্মা পূজা শুভেচ্ছা মেসেজ
বিশ্বকর্মা দেবের আশীর্বাদে আপনার সকল কাজ সুন্দরভাবে সম্পন্ন হোক এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য আসুক। শুভ বিশ্বকর্মা পূজা।
ভগবান বিশ্বকর্মার কৃপায় কর্মক্ষেত্রে উন্নতি হোক, ব্যবসায় সমৃদ্ধি আসুক এবং জীবনে সুখ-শান্তি বজায় থাকুক। শুভ বিশ্বকর্মা পূজা।
কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় লাভ এবং জীবনে সুখ-সমৃদ্ধি কামনা করি। ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ আপনার সঙ্গে থাকুক।
বিশ্বকর্মা পূজার শুভ দিনে আপনার পরিবারে আনন্দের আলো জ্বলে উঠুক। সকলের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করি।
সকল কারিগর, শ্রমিক ও কর্মজীবী মানুষের পরিশ্রমকে জানাই সম্মান। বিশ্বকর্মা পূজার এই শুভ দিনে সবার জীবনে আসুক সুখ ও সমৃদ্ধি।
বিশ্বকর্মা পূজার শুভ উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা। প্রভু বিশ্বকর্মা আমাদের সকলকে শান্তি, সুখ, সমৃদ্ধি দান করুক।
বিশ্বকর্মা পুজা উপলক্ষে আপনার ব্যবসায় উন্নতি এবং আপনার মঙ্গল কামনা করি। শুভ বিশ্বকর্মা পুজা।
বিশ্বকর্মা পুজোর শুভ দিন উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতিটি শিল্পকর্মে উন্নতি হোক আপনার। শুভ বিশ্বকর্মা পুজো!
শুভ বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা। বিশ্বকর্মা পুজোর শুভ দিন উপলক্ষ আপনার জীবনে সুখ, সাফল্য এবং সমৃদ্ধির একটি নতুন সূচনা নিয়ে আসুক, সামনে একটি আশীর্বাদপূর্ণ বছর হোক।
বিশ্বকর্মা পুজোর শুভক্ষণে বিশ্বকর্মা ঠাকুরের হাত সর্বদা আপনার মাথায় থাকুক। সুখ ও সমৃদ্ধি বজায় থাকুক আপনার পরিবারে। শুভ বিশ্বকর্মা পুজা।
আরও পড়ুনঃ মহালয়ায় তর্পণ । পিতৃ তর্পণ করার নিয়ম

বিশ্বকর্মা পূজা বাংলা শুভেচ্ছা স্ট্যাটাস
ভগবান বিশ্বকর্মা আপনার জীবনে প্রচুর সুখ বর্ষণ করুন! আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা আপনার কাজে সাফল্য আনুক!
নতুন স্বপ্ন, নতুন আশা আর নতুন উদ্যম নিয়ে শুরু হোক পথচলা। বিশ্বকর্মা দেবের আশীর্বাদে প্রতিটি কাজে সাফল্য আসুক।
কর্মের পথে এগিয়ে চলার সাহস ও শক্তি দান করুন দেবশিল্পী বিশ্বকর্মা। তাঁর কৃপায় সবার জীবন আনন্দ ও সাফল্যে ভরে উঠুক।
পরিশ্রমের প্রতিটি মুহূর্ত সার্থক হোক, প্রতিটি উদ্যোগ সফল হোক এবং বিশ্বকর্মা দেবের আশীর্বাদে জীবনে সমৃদ্ধি নেমে আসুক।
বিশ্বকর্মা দেবের কৃপায় সকলের কর্মজীবনে সাফল্য আসুক, ব্যবসায় উন্নতি হোক এবং জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকুক। শুভ বিশ্বকর্মা পূজা।
বিশ্বকর্মা দেবের আশীর্বাদে আপনার হাতের প্রতিটি কাজ নিখুঁত হোক, পরিশ্রম সার্থক হোক এবং জীবন সমৃদ্ধিতে ভরে উঠুক। শুভ বিশ্বকর্মা পূজা।
আরও পড়ুনঃ বেস্ট 70 টি দূর্গা পূজার শুভেচ্ছা বার্তা
বিশ্বকর্মা পূজা স্টাইলিশ বাংলা ক্যাপশন
দক্ষ হাতে গড়ি স্বপ্ন, পরিশ্রমে ছুঁই সাফল্য—শুভ বিশ্বকর্মা পূজা।
কর্মে হোক সাফল্য, জীবনে আসুক সমৃদ্ধি—শুভ বিশ্বকর্মা পূজা।
যন্ত্রের মাঝে প্রাণ, কর্মের মাঝে সম্মান—শুভ বিশ্বকর্মা পূজা।
যন্ত্রের পূজায় আজ সাজুক কর্মশালা, আনন্দে ভরে উঠুক সবার মন।
বিশ্বকর্মার আশীর্বাদে কর্মজীবন হোক আরও সুন্দর ও সমৃদ্ধ।
বিশ্বকর্মার আশীর্বাদে কর্মজীবন হোক আরও সুন্দর ও সমৃদ্ধ।
কর্মশালায় উৎসবের আমেজ, মনে নতুন উদ্যম – শুভ বিশ্বকর্মা পূজা।
সৃষ্টির কারিগর বিশ্বকর্মাকে জানাই আন্তরিক প্রণাম। শুভ বিশ্বকর্মা পূজা।
আরও পড়ুনঃ শুভ বিজয়া দশমী শুভেচ্ছা, এসএমএস , ম্যাসেজ, স্ট্যাটাস
বিশ্বকর্মা পূজা দিনক্ষণ
বিশ্বকর্মা পুজোর গুরুত্ব
ভগবান বিশ্বকর্মার জন্মদিন বিশ্বকর্মা পূজা, বিশ্বকর্মা দিবস বা বিশ্বকর্মা জয়ন্তী নামে পরিচিত। হিন্দু ধর্মে এই উৎসবটি তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় যে ভগবান বিশ্বকর্মা সত্যযুগের শ্রী যুগের লঙ্কা এবং কলিযুগের হস্তিনাপুর সৃষ্টি করেছিলেন।
ভগবান বিশ্বকর্মা দেবতাদের স্থপতি, স্থাপত্যের দেবতা, প্রথম প্রকৌশলী, দেবতাদের প্রকৌশলী এবং যন্ত্রের দেবতা নামে অভিহিত হন। সুতরাং যারা শিল্পী, কারিগর এবং ব্যবসায়ী তাদের জন্য এই উপাসনাটি আরও গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় যে বিশ্বকর্মা দেবীর উপাসনা করলে কারবারে শ্রীবৃদ্ধি হয়। আরও বলা হয়ে থাকে এই পূজা করলে যন্ত্রপাতি খারাপ হয় না এবং দিনরাত ব্যবসায় চতুর্থাংশ বৃদ্ধি ঘটে।
আরও পড়ুনঃ সুপ্রভাত শুভেচ্ছা : সুপ্রভাতের শুভেচ্ছা, ম্যাসেজ, এসএমএস

বিশ্বকর্মা পূজার নিয়ম
- পুজো করার আগে সমস্ত সরঞ্জাম, মেশিন এবং কর্মক্ষেত্র ভালোভাবে পরিষ্কার রাখতে হবে।
- খুব ভোরে ঘুম থেকে উঠুন, স্নান করুন এবং পূজার জন্য সমস্ত উপকরণ জোগাড় করতে হবে।
- একটি বেদিতে বিশ্বকর্মার মুর্তি উপস্থাপন করতে হবে।
- পুজোয় ফুল, চন্দন, ধুপ- প্রদীপ, ফল-মিষ্টি সহ আরও উপকরণ সাজাতে হবে বিশ্বকর্মার সামনে।
- প্রথমে গণেশের পূজা করতে হবে। তারপর বিশ্বকর্মার পুজো করতে হবে।
- প্রথমে বিশ্বকর্মাকে তিলক এবং ফুলের মালা অর্পণ করুন।
- এরপর আপনার যত সরঞ্জাম রয়েছে তাতে তিলক লাগাতে হবে।
- হাতে ফুল এবং চাল নিয়ে পূজার মন্ত্র পড়ে ফুল নিবেদন করুন।
- ভগবান বিশ্বকর্মার আরতি করুন এবং সর্বশেষে প্রসাদ দান করুন।
আরও পড়ুনঃ শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা, ম্যাসেজ, এসএমএস

১৭ ই সেপ্টেম্বর কেন প্রতি বছর বিশ্বকর্মা পুজো পালন হয়?
তিথি নক্ষত্র অনুযায়ী সব উৎসব আলাদা আলাদা তারিখে পালন হয় তবে বিশ্বকর্মা পুজা তিথি নক্ষত্র অনুযায়ী প্রতি বছর ১৭ সেপ্টেম্বর পালিত হয়। জানেন কেন?
অন্যান্য দেবদেবীদের পূজা নির্ভর করে চাঁদের গতিপ্রকৃতির উপর। ভাদ্র মাসের শেষ তারিখে এই পূজার দিনটি নির্ধারিত করা হয়েছে। এই মাসের আগে পঞ্জিকায় পাঁচটি মাস রয়েছে। এই মাসগুলি দিন সংখ্যা একই থাকে। সেই হিসাব অনুযায়ী বাংলা পঞ্জিকায় এই পূজা যে তারিখে পড়ে তা ইংরেজি ক্যালেন্ডারে ১৭ ই সেপ্টেম্বর ই পড়ে। তাই এই পূজার দিনটি প্রায় প্রত্যেক বছর ১৭ ই সেপ্টেম্বরই ক্যালেন্ডারে পড়ে।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তর A. বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানাতে প্রিয়জন, বন্ধু, সহকর্মীদের সুন্দর মেসেজ, স্ট্যাটাস বা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানানো যায়।

