‘মেয়ের নোংরামিতে বাবা-মা বলছে যা করছে বেশ করছে…শুধুমাত্র খ্যাতির জন্য…’, নাম না করেই নন্দিনীর বাবা-মাকে নিয়ে বিস্ফোরক অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া

অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া

বর্তমানে সবার নজর বাংলা বিগ বসের ঘরে। সোশ্যাল মিডিয়া দেখলে স্পষ্ট আট থেকে আশি মজেছে বিগ বসে। তবে এই শোয়ের একাধিক প্রতিযোগীদের নিয়ে উঠে এসেছে বারবার একাধিক মন্তব্য। বিশেষ করে অভিনেত্রী নন্দিনী দত্ত। আরেক প্রতিযোগী সৃজলাকে ইচ্ছাকৃত ভাবে ঘোড়ার টাস্কে ফেলে দেওয়া থেকে বাড়ির ভিতর প্রতিযোগী রাজবীর প্রবেশ করার পর তার সাথে ঘনিষ্ঠতা দৃষ্টিকটু লাগছে।

অধিকাংশ দর্শকের মতে ন্যাশনাল টিভির সামনে রাজবীরের সাথে নন্দিনীর নোংরামি পরিবার নিয়ে দেখা যায়না। এমনকি দর্শকের এই প্রতিক্রিয়ার পর হোস্ট সৌরভ গাঙ্গুলিও তাঁদের সতর্ক করেছেন। এবার বিগ বাংলা নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া।

নাম না করেই নন্দিনী এবং তার বাবা-মাকে এক হাত নিলেন অভিনেত্রী। বিগ বস প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী জানান, আগের সমাজের তুলনায় এখন বেশি উদায় হয়েছে আর উদারতার সুযোগে কমবয়সী মেয়েকে ‘বিগ বস’-এর ঘরে এমন কিছু করতে দেখা যাচ্ছে যা তার চোখে অশালীন। বিগ বস বাংলা দেখলে সমাজের পরিবর্তন বোঝা যায়।

নাম না নিয়ে নন্দিনীর বাবা-মায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “ঘরের মধ্যে অনেক নোংরামি করতে দেখেছি। মেয়েরা যা করছে ওই ঘরে তাঁদের বাবা-মা মেয়েকে সমর্থন করে সাক্ষাৎকারে বলছেন, মেয়ে যা করছে বেশ করেছে।”

অভিনেত্রী দাবি, “এমন সমর্থনের দাবি কি শুধুমাত্র লক্ষ্মীলাভ আর খাতি আসছে বলেই?” অভিনেত্রীর ভাষায়, মেয়েদের এরকম কাজের প্রতিবাদ না করে উল্টে সমর্থন করার মধ্যে পরিবারের স্বার্থ থাকতে পারে। আপনজন দের মধেও কখনো কখনো কেনাবেচার সম্পর্ক তৈরি হয়। সম্পর্কে মধ্যে সুবিধা আর লাভের হিসাব ঢুকে পড়ে।