“তোমার পারফর্মেন্সের জন্য তোমায় বিগ স্যালুট…মানসিক ওঠাপড়া, রাগ, অপমান খুব স্বাভাবিক মানবিক ধর্ম…বিগ বসের প্রত্যেকের কম-বেশি করেছে…”, জীতু কমলের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী মৈত্রী মিত্র

অভিনেত্রী মৈত্রী মিত্র

বিগ বসের ঘরে জমে উঠেছে খেলা। গত দুদিন ব্যাটেল গ্রাউন্ডের খেলায় কমান্ডার হিসাবে অভিনেতা জীতু কমলের পারফর্মেন্স ছিল দুর্দান্ত। যা অস্বীকার করার কোন জায়গা নেই। তবে নানা মুনির নানা মত। জীতু কমল ভালো বা মন্দ যাই করুক তাতেই তাকে খারাপ বলে দাগিয়ে দিচ্ছেন একাংশ দর্শক। অন্যের প্রিয় প্রতিযোগিতাকে জেতানোর লড়াই নাকি শুধুই ঈর্ষা? প্রশ্ন রয়েই যায়।

মানুষের মধ্যেই দোষ-গুণ উভয় বর্তমান। কিন্তু সমাজে দোষরোপ করতে করতে গুণটা আর চোখে পড়ে না। বিগ বস একটা গেম শো, যেখানে ন্যায়, অন্যায়, মারামারি-হিংসা গেমের একটা অংশ। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন বোকা বাক্সের এই গেমকে মানুষ ব্যক্তিগত জীবনের সাথে গুলিয়ে ফেলেন। তবে এমন দর্শক রয়েছেন যারা গেমটা গেমের মতো করেই দেখেন। ভুলটা যেমন ধরতে জানেন, ঠিক তেমন প্রশংসা করতেও জানেন। তাঁদের মধ্যে একজন হলেন অভিনেত্রী মৈত্রী মিত্র। জীতু কমলকে নিয়ে চর্চার মাঝেই মুখ খুললেন অভিনেত্রী।

নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “#JeetuKamal আপনাকে BB house এ যতটুকু দেখছি, ততটুকুই চিনি । এই কয়েকদিনে আপনার মানসিক ওঠাপড়া দেখেছি । আপনার মনের দৃঢ়তা দেখেছি, আবার জটিলতাও দেখেছি । অনায়াসে অনেক কিছু ভুলে যেতে দেখেছি, আবার সামান্য কিছুকে মনের মধ্যে টেনে নিয়ে অশান্তি করতেও দেখেছি । কখনও ভালোবাসতে দেখেছি, আবার কখনও চরম অসম্মান অপমান করতেও দেখেছি । এগুলো খুব স্বাভাবিক মানবিক ধর্ম, আমাদের সকলের আছে । ওই বাড়িতে জনরা আছেন , তাঁরা প্রত্যেকেই কম বেশি এই সবই করেছেন, করেন । Apart from these, এই দুদিন আপনি ভাবে task perform করেছেন, আপনাকে big salute. As a chief আপনি খুব ভালো ভূমিকা পালন করেছেন, একই সঙ্গে আপনার humoursense আমাদের খুব আনন্দ দিয়েছে । পর্বের শেষে আপনাকে ভেঙে পড়তে দেখলুম, জানি না কেন । কাল হয়তো জানা যাবে । তবে আমি এটা বলব না যে আপনি কাঁদলেন কেন , বরং বলব ভালো করেছেন, কখনও কখনও একান্তে নিজের মনের কান্না মনের মধ্যে জমে থাকা সব গ্লানি ধুয়ে মুছে মনকে আরও ঝকঝকে করে দেয় । ভালো থাকুন, ভালো খেলছেন, you are a very strong contender. আশা করি আপনাকে Top 5 এ দেখতে পাব । ”