কিছুদিন আগের ঘটনা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার সায়নী চক্রবর্তী। সুন্দরী’র দিদি হিসেবেই নেটদুনিয়ায় পরিচিত ছিলেন তিনি। তবে ঠিক কী, কারণে নিজেকে শেষ করে দিলেন সেটা এখনও ধোঁয়াশা ছিল।
সেই রেশ কাটতে না কাটতেই আবারও এক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রহস্যমৃত্যু। ঠিক কি ঘটেছে, কীভাবে মৃত্যু হয়েছে তার এখনো স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়াতেই তার মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আসে।
অসমের তিনসুকিয়ার কাকপাথারের বাসিন্দা ছিলেন যুগমায়া দত্ত। চাবুয়ায় তাঁর শ্বশুরবাড়ি। দীর্ঘ বছর ধরে সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেন তিনি। লাইফস্টাইল ভ্লগিং থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিলও পোস্ট যুগমায়া। বেশ কিছুদিন ধরে তার পোস্ট না দেখতে পেয়ে উদিগ্ন হয়ে পরেন তার ভক্তরা।

এরপরেই এই দুঃসংবাদ আসে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, কিছুদিন আগে বাপের বাড়ি গিয়েছিলেন তিনি। ফেরার সময় মাকে বলে আসেন, তাড়াতাড়ি আবার আসব মা। শোনা যায় টাকা পয়সা নিয়েও মায়ের সাথে কিছু আলোচনা হয়েছে। দাম্পত্য জীবনে যুগমায়ার কোনও সমস্যা ছিল কিনা তা এখনো জানা যায়নি। ইতিমধ্যেই রহস্যের কিনারা জানতে মরিয়া পুলিশ।
