
বিগ বস বাংলায় নাকি ফিক্সিড? ইউনার হবে নাকি দুর্নিবার সাহা? ইদানীং এমন মন্তব্যে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের একাংশের দাবি বুম্বাদার আপ্ত-সহায়ক মোহরের স্বামী হওয়ায় বিগ বস বাংলার ট্রফি নাকি যাবে দুর্নিবারের থলেতে। যদিও বাংলার ট্রফি কার মুকুটে উঠবে তা জানা যাবে ডিসেম্বরে।
তবে দুর্নিবার বিগ বস বাংলার ঘরে প্রবেশ করার সময় এমনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন ‘সারেগামাপা’ বিজয়ী সৌম্য চক্রবর্তী। ফেসবুকে পোস্ট করে গায়কের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসেন। যদিও পরে পোস্টটি মুছে ফেলেন। বিগ বসের ঘরে এন্ট্রি নেওয়ার দুর্নিবারকে নিয়ে ঠিক কি লিখেছিলেন সৌম্য?
সৌম্য চক্রবর্তী ফেসবুকে লিখেছিলেন, ‘আহা সঠিক জায়গায় অশিক্ষিত, গান জানার অভিনয় করা লোককে দেখে ভালো লাগছে। তোর জায়গা ওটাই। তুই জিতে ফিরবি জানি। কারণ, পলিটিক্স করাতে তোর থেকে ভালো আর কেউই নেই।’
প্রসঙ্গত, দুর্নিবারের দ্বিতীয় বিয়ের পর সৌম্য চক্রবর্তী অভিযোগ এনেছিলেন, প্রসেনজিৎ চক্রবর্তীর আপ্তসহায়ক মোহর ওরফে ঐন্দ্রিলাকে নিজের কেরিয়ার বানানোর সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন দুর্নিবার। ‘সা রে গা মা পা ২০১৫-১৬’ সিজনে একসঙ্গে ভাগ মঞ্চ ভাগ করে নিয়েছেন সৌম্য আর দুর্নিবার।
