প্রথমবার নিজের মামাকে বিয়ে, টেকেনি দ্বিতীয় সংসারও! ডিভোর্স হওয়ার পরেও কেন আজও শাঁখা-সিঁদুর পড়েন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন? আসল কারণ জানালেন পল্লবী

পল্লবী

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন তথা বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ে পল্লবীর দাম্পত্য জীবন সুখের হয়নি। প্রায় ১৩ বছর আগে পরিস্থিতির চাপে নিজের মামাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। পরবর্তীকালে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেও, শেষ পর্যন্ত সেই সম্পর্কেও বিচ্ছেদ ঘটে। কিন্তু জীবনের এই অভিজ্ঞতাগুলির পরেও শাঁখা-পলা ও সিঁদুরের প্রতি ভালোবাসা কমেনি তাঁর।

দ্বিতীয়বার বিয়ে ভেঙেছে বহুবছর আগেই। তবুও তাকে পল্লবীকে সব-সময়য় শাঁখা-সিঁদুর পড়ে থাকতে দেখা যায়। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে ব্যক্তিগত মুহূর্তেও শাঁখা-পলা ও সিঁদুর পরা অবস্থায় দেখা যায় পল্লবীকে। আর তাঁর এই সাজ নিয়েই বারবার কৌতূহল প্রকাশ করেছেন অনেকে। স্বামী না থাকা সত্ত্বেও কেন তিনি এই সাজে নিজেকে সাজান? সম্প্রতি সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন অভিনেত্রী।

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে নিজের বাড়িতে বেশ বড় করে পুজোর আয়োজন করেছিলেন পল্লবী। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিনোদন জগতের বহু পরিচিত মুখ। পুজোর ব্যস্ততার মাঝেই নিজের সাজ নিয়ে ওঠা প্রশ্নগুলির জবাব দেন তিনি। পল্লবীর কথায়, তাঁর জীবনে বর্তমানে কোনও স্বামী নেই। তাই শাঁখা-পলা ও সিঁদুর পরা নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে। তবে এই সাজ তাঁর নিজের ভীষণ পছন্দের।

অভিনেত্রীর কথায়, পর্দায় অভিনয় করতে গিয়ে তাঁরা কতবার সিঁদুর পরেন, শাঁখা-পলা পরেন, এমনকি ফুলশয্যার দৃশ্যেও অভিনয় করেন। তাহলে বাস্তব জীবনে নিজের ইচ্ছায় এই সাজ পরতে অসুবিধা কোথায়? তাঁর কাছে এই সাজের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্যক্তিগত ভালো লাগা এবং নিজের মনকে খুশি রাখার বিষয়টি।

পল্লবীর মতে, শাঁখা-পলা কিংবা সিঁদুর পরতে হলে যে জীবনে স্বামী থাকতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। নিজের পছন্দকে গুরুত্ব দিয়েই এই সাজে থাকতে ভালোবাসেন তিনি। তাই দাম্পত্য জীবনে বিচ্ছেদ এলেও নিজের ভালো লাগাকে বিসর্জন দিতে নারাজ অভিনেত্রী।