‘লোকে আমাকে গাল দিচ্ছে… তুমি যে ধরনের মানুষ… এই ১১ বছরে আমি টের পেয়েছি…’, স্বামীকে নিয়ে অভিযোগ জানালেন স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়

জয়শ্রী মুখোপাধ্যায়

প্রথম দিন থেকেই বিগ বস বাংলার ঘরে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছেন ভরত কল। প্রথম ক্যাপ্টেন হওয়া থেকে শুরু করে, তনুশ্রীকে করা বেফাঁস মন্তব্য, কারণ যাই হোক না কেন প্রথম দিন থেকেই বিগ বস বাংলার লাইম লাইন ছিনিয়ে নিয়েছেন এই প্রবীণ অভিনেতা।

একদিকে যেমন ভরত প্রথম দিন থেকে সক্রিয় প্রতিযোগী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তেমন অন্যদিকে টিভির বাইরে স্বামীকে সাপোর্ট দিয়েছেন স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। সম্প্রতি একটি পোস্টে জয়শ্রী লেখেন, তুমি পাগলামি করছো আর লোকে আমাকে গাল দিচ্ছে গো। হঠাৎ ভরত কলের কোন কাজে এমন কথা বললেন জয়শ্রী। সত্যি কি তিনি স্বামীর ওপর রেগে গিয়েছেন? না, ব্যাপারটা একেবারেই তা নয়। এই পোস্ট নিতান্তই মজা করে করেছেন জয়শ্রী।

সম্প্রতি সোনামণি বিগবসের নির্দেশে ভরত কল কে ধান্দাবাজ বলে চিহ্নিত করেন। আর তাতে বিন্দুমাত্র বিরক্ত না হয়ে ভরত কলকে উদ্দাম ভাবে নাচ করতে দেখা যায়। ভরতের সেই নাচের একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন জয়শ্রী।

জয়শ্রী লেখেন, ‘এটা কি বিশ্বকর্মা পূজোর ভাসান ডান্স? পাগলামি করছো আর লোকে আমাকে গাল দিচ্ছে গো। না গো এরকমই থেকো সারা জীবন। ইয়ার্কি মজা করে কাটিও। তুমি কেমন মানুষ সেটা এই ১১ বছরে আমি বুঝেছি। অনেক ভালোবাসা।’