দীর্ঘ এক বছরের লড়াই শেষ! কঠিন অসুখে প্রয়াত বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী, চোখের জলে শেষশ্রদ্ধা জানাল গোটা ইন্ডাস্ট্রি

সাতের দশকে বাংলা সিনেমায় যার উপস্থিতি ছিল দর্শকের কাছে অন্যতম আকর্ষণ। আজ জীবনমৃত্যুর লড়াইয়ে হার মানলেন জনপ্রিয় অভিনেত্রী। কেবল দেবীর মতো রূপই নয়, সঙ্গে চাবুকের মতো ছিপছিপে শরীর আর তুখোড় অভিনয়ে কুপোকাত হয়েছিলেন হাজার হাজার বাঙালি পুরুষ। যাঁর রূপের ছটা দেখে সেই সময় অনুরারাগীরা অনেকেই তাকে নাম দিয়েছিলেন কলকাতার রেখা। রবিবার রাতে অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় নেমে এসেছে শোকের স্তব্ধতা।

শরীরে থাবা বসিয়েছিল মারণরোগ ক্যানসার। দীর্ঘ এক বছরের লড়াই শেষ। রবিবার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাতের দশকের এই দাপুটে নায়িকা। চিরঘুমে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। দক্ষিণ কলকাতার ঘরবাড়ি বিক্রি করে মুম্বই ছিল তাঁর স্থায়ী ঠিকানা। সেখানেই চলছিল তাঁর চিকিৎসা। কিন্তু, শেষ রক্ষা হল না। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১।

সুচিত্রা সেনের পর বাংলা সিনেমায় মিঠু মুখোপাধ্যায় ছিলেন একমাত্র অভিনেত্রী যিনি জনপ্রিয়তার শিখরে থেকেও অন্তরালে ছিলেন। জনপ্রিয়তার একেবারে শিখরে থেকেও আচমকাই নিজেকে সরিয়ে নিয়েছিলেন লোকচক্ষুর অন্তরালে।

যাঁর সৌন্দর্য, সাবলীল অভিনয় আর দুরন্ত ব্যক্তিত্ব একসময় বাংলা ছবির পর্দায় নিজস্ব এক আবহ তৈরি করেছিল, তাঁর জীবনের শেষ অধ্যায়টিও কাটল বড্ড নিঃশব্দে। ‘স্বয়ংসিদ্ধা’, ‘মর্জিনা আবদুল্লা’, ‘মৌচাক’, কিংবা ‘বেশ করেছি প্রেম করেছি’—সাতের দশকের একের পর এক হিট সিনেমায় তাঁর অভিনয় আজও সিনেপ্রেমীদের স্মৃতিতে অমলিন।

তাঁর প্রয়াণের সঙ্গে অবসান হল একটা গোটা যুগের। চিরতরে নিভে গেল বাংলা সেলুলয়েডের আরও এক উজ্জ্বল নক্ষত্র।

 মিঠু মুখোপাধ্যায়