৩৯ বছর বয়সেও অবিবাহিত সোহিনী পাল! ‘আমার কোনো সন্তান…’, বিয়ে না করার আসল কারণ জানিয়ে মুখ খুললেন অভিনেত্রী

অভিনেত্রী সোহিনী পাল

বিগ বসের ঘর থেকে বেরিয়ে এসেছেন বেশকিছু দিন কেটে গেল অভিনেত্রী সোহিনী পাল। বিগ বসের ঘর থেকে বেরিয়ে এক সাক্ষাৎকারে খোলামেলা আড্ডা দিতে দেখা গেল তাপস কন্যাকে। বয়স ৩৯ হলেও কেন একাকীত্ব বেছে নিলেন অভিনেত্রী। আজও বিয়ের পিঁড়িতে কেন বসলেন না অভিনেত্রী?

বিয়ে না করার প্রসঙ্গে সোহিনী পাল বলেন, , ‘আমার বিয়ে বা জীবনসঙ্গী খুঁজে পাওয়ার বিরুদ্ধে কোনো মতামত নেই। তবে সত্যি বলতে, এটা নিয়ে আমার বিশেষ কোনো আগাম পরিকল্পনা ছিল না। আমি এখন আমার ত্রিশের কোঠার শেষভাগে, অবিবাহিত এবং আমার কোনো সন্তান নেই।’

সন্তান প্রসঙ্গে সোহিনী জানান, ‘হ্যাঁ, আমার তো হিউম্যান চাইল্ড (সন্তান) নেই, তবে ফার বেবিস (পোষ্য) তো রয়েছেই!’ সোহিনীর মতে, সমাজকে দেখানোর জন্য বা শুধু সময়ের দোহাই দিয়ে কারোর সঙ্গে থাকার মানসিকতায় তিনি বিশ্বাস করেন না।

এই সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় তার জীবনে কোন আক্ষেপ রয়েছে এই মুহূর্তে? উত্তরে অভিনেত্রী জানান, ‘না, একদম এই মুহূর্তে কেউ নেই! তবে আমি একা থাকতে ভালোবাসি। আর যদি ভবিষ্যতে উপযুক্ত কেউ আসে, তবে আমি নিশ্চিতভাবে তাকে স্বাগতম জানাব এবং উদ্‌যাপন করব। তবে শুধুমাত্র কারোর সঙ্গে থাকতে হবে বলেই তাড়াহুড়ো করে কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর কোনো ইচ্ছা আমার নেই।’