আচমকাই বড় দুঃসংবাদ! সাতসকালেই খারাপ খবর দিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী

সব্যসাচী চৌধুরী

মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে বামাক্ষ্যাপা চরিত্রে অভিনয় করেই দর্শকমহলে বিশেষ নজর কেড়েছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। এছাড়াও অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার প্রেমিক হিসেবেও তার আলাদা পরিচয় রয়েছে। ঐন্দ্রিলা মৃত্যুর পর বেশ কিছু সময় নিজেকে আড়াল করে নেন। যদিও পরে ধীরে ধীরে সবকিছু সামলে আবার অভিনয় ফেরেন। বর্তমানে অভিনেতাকে নিয়মিত দেখা যাচ্ছে স্টার জলসার ‘সংসারে সংকীর্তন’ ধারাবাহিকে।

সম্প্রতি ফের খারাপ খবর উঠে এলো সব্যসাচীকে ঘিরে। ঠিক কি হয়েছে অভিনেতার? ছোটপর্দার পর বড়পর্দায় সব্যসাচীকে বামাক্ষ্যাপা চরিত্রে আবার দেখার জন্য সকলেই ভীষণ উৎসাহিত। কালীপুজোয় বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘সাধক বামাক্ষ্যাপা’। কিন্তু শেষ মুহূর্তে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা।

সব্যসাচী চৌধুরী ছাড়াও ছবিতে অভিনয় করবেন পায়েল দে। এর আগেও মা তারার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অভিনয় করার পাশাপাশি ছবিতে চিত্রনাট্য লিখেছেন সব্যসাচী। নিজেকে বামাক্ষ্যাপা চরিত্রে তুলে ধরার জন্য প্রায় ২০ কেজি ওজন বাড়িয়েছেন সব্যসাচী।

তবে কি কারনে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হল, নির্মাতাদের তরফ থেকে না জানানো হলেও প্রযোজনা সংস্থা সূত্র থেকে খবর পাওয়া গিয়েছিল, একাধিক বড় বাজেটের ছবির ভিড় এবং ভিএফএক্স ও সাউন্ড ডিজাইনের কাজ আরো নিখুঁত করার জন্য ছবি মুক্তি তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

তবে দর্শকদের মন খারাপ যাতে বেশিদিন না থাকে তার জন্য এবার ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করে দিল নির্মাতারা। ‘সাধক বামাক্ষ্যাপা’ মুক্তি পেতে চলেছে আগামী ২০ নভেম্বর। কালীপুজোর সময় মুক্তি দেওয়া সম্ভব না হলেও এই মাসেই বড় পর্দায় আসছে ‘সাধক বামাক্ষ্যাপা’।