ছবিতে সাক্ষাৎ মা কালী সেজে থাকা মিষ্টি মেয়েটি আসলে বাংলা ধারাবাহিকের ভীষণ জনপ্রিয় শিশুশিল্পী! চিনতে পারছেন খুদে অভিনেত্রীকে?

অনুমেঘা কাহালি

এ যেন সত্যিই সাক্ষাৎ মা কালী। সামনেই কালীপুজো, এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি যেখানে একটি ছোট্ট মেয়েকে মা কালীর সাজে সাজতে দেখা গেল। যদিও দেখে বোঝার উপায় নেই যে এটা শুধুমাত্রই মেকআপ। হঠাৎ করে দেখলে মনে হবে যেন ছোট্ট মা কালী সামনে দাঁড়িয়ে আছে। চিনতে পারলেন খুদে অভিনেত্রীকে।

একসময় মিঠাই ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল খুদে শিশুশিল্পী। পরবর্তীতে দেব থেকে মিঠুন চক্রবর্তী ইতিমধ্যেই একাধিক বড় বড় শিল্পীদের সঙ্গে কাজ করেছে। ওয়েব সিরিজেও কাজ করেছে সে। ‘কাবুলিওয়ালা’ ছবিতে মিঠুনের সঙ্গে অনুমেঘার যুগলবন্দি চোখে জল এনে দেয়। অন্যদিকে আবার ‘শাখা প্রশাখা’ টিভি সিরিজে খুদে নায়িকার উপস্থিতি অন্য মাত্রা এনে দেয়।

এবার নিসছই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। এই ছোট্ট শিশু শিল্পী আসলে অনুমেঘা কাহালি। নিজে মা কালীর সাজে ছবি পোস্ট করে অনুমেঘা লেখে, মা বলে, ‘আমার এই রূপটাই নাকি একদম পারফেক্ট। সারাক্ষণ মা কালীর মতো রুদ্ররূপ ধারণ করে ঘুরে বেড়াই, আর সারা বাড়ি জুড়ে চলে আমার তান্ডব নৃত্য। মায়ের কথায়, সাজগোজের চেয়ে আমার এই দাপুটে রূপটাই নাকি আমাকে বেশি মানায়।’

অনুমেঘা কাহালি