
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একসময় চুটিয়ে কাজ করেছেন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী রত্না ঘোষাল। মাত্র ৮ বছর বয়স থেকেই তিনি অভিনয় জগতের সাথে যুক্ত হন। দীর্ঘ পথচলায় অসংখ্য ছবি ও সিরিয়াল উপহার দিয়েছেন দর্শকদের। তবে আজ আর পর্দায় দেখা মেলে না বর্ষীয়ান অভিনেত্রীর। রঙিন পর্দা আর ক্যামেরার ঝলকানিকে বর্তমানে সম্পূর্ণ বিদায় জানিয়েছেন অভিনেত্রী। আচমকাই কেন এই সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?
বর্তমান ইন্ডাস্ট্রির কাজের ধারায় আগের মতো কাজের সুযোগ ও পরিবেশ না থাকায় নিজের ইচ্ছায় অভিনয় জগত থেকে দূরে সরে গেছেন। তবে অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নিলেও বেছে নিয়েছেন অন্য পেশা। এই বয়সে এসেও তার কাজ করে যাওয়ার সিদ্ধান্ত অনেকের কাছেই অনুপ্রেরণার।
অভিনেত্রীর স্বামী পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, যাঁর ফার্ম অবস্থিত গ্যাংটকে। গ্ল্যামার দুনিয়ার কোলাহল এড়িয়ে অভিনেত্রী এখন স্বামীর সঙ্গেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন পাহাড়ের কোলে সেই সিকিমের গ্যাংটকেই। সংসারের কাজ আর প্রিয় মানুষকে সঙ্গ দিয়েই একান্তে দিন যাপন করছেন তিনি, যেখানে নতুন কোনো প্রজেক্ট বা পর্দায় ফেরার আর কোনো সম্ভাবনা নেই।
অভিনয় জীবনে অভিনেত্রীর অন্যতম উজ্জ্বল প্রাপ্তি ছিল বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের সাথে কাজ করার সুযোগ। অত্যন্ত কম বয়সে মহানায়কের সাথে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো থেকে শুরু করে পরবর্তীতে ‘মৌচাক’ ও ‘স্বয়ংসিদ্ধা’-র মতো কালজয়ী ক্লাসিক ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন।
