মুহুর্তে সব শেষ! অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী, চোখের জলে শেষ বিদায় জানাল গোটা ইন্ডাস্ট্রি

হাসনা ক্যাব্রাল

বিনোদন দুনিয়ায় ফের মর্মান্তিক মৃত্যুর খবর। জনপ্রিয় অভিনেত্রীর অকাল প্রয়াণ যেন মেনে নিতে পারছেন না গোটা ইন্ডাস্ট্রি। মাত্র ৩৭ বছর বয়সেই চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী। তবে ইতিমধ্যেই অভিনেত্রীর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সূত্রের খবর, আচমকা স্ট্রোকের কারণেই মারা গিয়েছেন অভিনেত্রী। এ বিষয়ে এখন পর্যন্ত আর কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

অভিনয়ে আসার আগে, একটি জনপ্রিয় রিয়েলিটি শো- এর প্রাক্তন প্রতিযোগী হিসেবে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এছারাও একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে সাড়া ফেলেছিলেন অভিনেত্রী। প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী হাসনা ক্যাব্রাল।

তাঁর আইএমডিবি প্রোফাইল অনুযায়ী, তিনি ‘লা ভিদা লেনা’, ‘হয় লাভ ইউ!’, ‘স্লিপ উইথ মি’-এর মতো টেলিভিশন শো এবং ‘দ্য লাস্ট ১২ ডেজ’ ও ‘পোস্টহাউস’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

হাসনা ক্যাব্রাল