সকাল হতেই বিনোদন দুনিয়ায় ফের খারাপ খবর। মারাত্মক জটিল রোগে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী। শারীরিক অবস্থার অবনতি ঘটতেই হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেত্রীকে। সম্প্রতি নিজের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় জানান তিনি। একটি ছবি পোস্ট করেন তিনি যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় বসে অভিনেত্রী।
প্রতিবছরের মতো এই বছরেও বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখতে পাওয়া যাচ্ছে সর্বত্র। একাধিক সেলিব্রিটিকেও ডেঙ্গুতে আক্রান্ত হতে শোনা যায়। এবার ডেঙ্গুতে আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা সেনের মেয়ে কঙ্কনা সেন শর্মা। এখন কেমন আছেন অভিনেত্রী?
কঙ্কনা তাঁর ইনস্ট্রাগ্রামে নিজের স্বাস্থ্যের আপডেট জানাতে গিয়ে লেখেন, বন্ধুরা, ডেঙ্গু থেকে সাবধান। আমি হাসপাতালে ভর্তি ছিলাম, এখন ভালো আছি। ছবিতে কঙ্কনাকে হাসপাতালের বেডে বসে স্যালুট করতে দেখতে পাওয়া যায়। অভিনেত্রীকে সুস্থ হতে দেখে ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

