‘গল্পের নতুন মোড়…’! বিয়ের ৩ বছর পর সুখবর দিতে চলেছেন অভিনেত্রী শ্রুত দাস?

অভিনেত্রী শ্রুতি দাস

একসময় ব্যক্তিগত জীবন নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি অভিনেত্রী শ্রুত দাসকে। বিশেষ করে বয়সের ফারাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্যের মুখে পড়েছিলেন তিনি ও তাঁর পরিচালক স্বামী। সম্পর্ক নিয়েও উঠেছিল একাধিক প্রশ্ন। এমনকী, নিন্দুকদের একাংশ কটাক্ষ করে বলেছিলেন, অভিনয়ে সুযোগ পাওয়ার জন্যই নাকি এই সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তবে সেই সমস্ত কটাক্ষকে পাত্তা না দিয়ে নিজেদের সম্পর্ককে পরিণতি দিয়েছেন তাঁরা। বিয়ের পর কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজের দিক থেকেও নিজের জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী। স্বামীর পরিচালনার বাইরেও টলিপাড়ার একাধিক পরিচিত পরিচালক ও প্রযোজকের সঙ্গে কাজ করে ইতিমধ্যেই নিজের অভিনয় প্রতিভার প্রমাণ দিয়েছেন তিনি।

সম্প্রতি  স্বর্ণেন্দুর সঙ্গে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘গল্পের নতুন মোড়…’। ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে স্বামীর সাথে দাঁড়িয়ে রয়েছেন তিনি। শ্রুতির পরনে লাল শাড়ি সঙ্গে সাদা ব্লাউজ। আর স্বর্ণেন্দু পরে আছেন সাদা রঙের পাজামা-পঞ্জাবি।  একটি ছবির উপর লেখা রয়েছে, ‘দুটি মন, দুটি পথ, আজ এসে মিলেছে এক সুরে। চোখের ভাষায় লেখা থাকুক, ভালোবাসার হাজার কথা। তোমার হাত ধরে পথ চলার এই তো প্রথম অধ্যায়। বাকি গল্পটা লেখা হবে একসাথে, সারাজীবন ধরে।’

ছবির উপরে লেখা আছে সেখানে দেখা যাচ্ছে সমুদ্রতটে দুটি কলা বউ। স্বর্ণেন্দুর গায়ে হেলান দিয়েছেন শ্রুতি। আর শ্রুতির ব্লাউজের পিঠে এক কনে বউয়ের মুখ ফুটিয়ে তোলা হয়েছে সুতোর বুননে।

ছবি সামনে আসার পর শুরু হয়েছে চর্চা। তাহলে কি এবার সুখবর দিতে চলেছেন অভিনেত্রী। যদিও প্রশ্ন অধরা। এদিকে শ্রুতির ছবিতে তার বন্ধু ইনফ্লুয়েন্সার সোহিনী গঙ্গোপাধ্যায় শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘খুব খুশি আমি খুব’। অভিনেত্রীর বন্ধুর কমেন্টে জল্পনা আরও বাড়িয়ে তুলেছে।