
বলি দুনিয়ায় ফের খুশির খবর। দ্বিতীয়বার মা হলেন বি-টাউনের ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোন। শনিবার বিকেলেই সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ পোস্ট করে বড় সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীপিকার কোল আলো করে এল দ্বিতীয় সন্তান। ছেলে হল না মেয়ে?
১৯ সেপ্টেম্বর দীপিকার কোল আলো করে জন্ম নিয়েছে কন্যা সন্তান। দ্বিতীয়বারও তাঁদের সংসারে লক্ষ্মী এসেছে—ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। নাম রেখেছেন ‘গুল’। দুয়া হল ছোট্ট বোনের দিদি।
সোশাল মিডিয়ায় দীপিকা ও রণবীর যে পোস্টটি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে একটি নবজাতকের মিষ্টি ছোট পায়ের ছাপ। পোস্টটি প্রকাশ্যে আসতেই বলিপাড়ার সহকর্মী থেকে শুরু করে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্ত তাঁদের ভালোবাসায় ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দীপিকা ও রণবীরের প্রথম সন্তানের জন্ম হয়। সেবারও তাঁদের ঘর আলো করে এসেছিল এক কন্যাসন্তান। প্রথম মেয়ের নাম তাঁরা রাখেন ‘দুয়া পাড়ুকোন সিং’। দুয়া-র পর এবার দ্বিতীয়বারও কন্যাসন্তানের পিতা-মাতা হলেন এই পাওয়ার কাপল। দুই কন্যাকে ঘিরে রণবীর-দীপিকার পরিবারে এখন খুশির জোয়ার।
View this post on Instagram
