স্বামীর পরিচয় নিয়ে ভুয়ো তথ্য! অবশেষে স্বামীকে নিয়ে সত্যি ফাঁস করলেন ‘সারেগমাপা’ খ্যাত অন্তরা মিত্র

 অন্তরা মিত্র

গানের জগতে পরিচিত নাম অন্তরা মিত্র। বেশকিছুদিন আগেই জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-র বিচারক আসনে দেখেছেন গায়িকাকে। ব্যাক্তিগত জীবনে সদ্যই স্বামী শৌর্যর সঙ্গে নতুন পথচলা শুরু করেছেন গায়িকা। এর মাঝেই ফের সমালোচনার চর্চায় গায়িকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গায়িকার স্বামীর পরিচয় নিয়ে ছড়িয়েছে ভুয়ো তথ্য। আর সেই কারনেই এবার স্বামী সম্পর্কে আসল সত্যি ফাঁস করলেন অন্তরা।

এতদিন সকলেই জানত গায়িকার স্বামী একজন আইটি কর্মী। কিন্তু দীর্ঘদিন ধরে স্বামী শৌর্যকে নিয়ে চলা একটি মস্ত বড় ভুল তথ্য অবশেষে শুধরে দিলেন গায়িকা। স্পষ্ট জানিয়ে দিলেন, ওঁর বর কোনো আইটি কর্মী নন, বরং তিনি সম্পূর্ণ ভিন্ন এবং একটি অত্যন্ত দায়িত্বপূর্ণ পেশার সঙ্গে যুক্ত।

অন্তরা জানিয়েছেন যে, তাঁদের বিয়ের পর থেকেই ইন্টারনেটের প্রায় সব জায়গায় ওঁর স্বামীকে তথ্যপ্রযুক্তি বা আইটি কোম্পানির কর্মী হিসেবে দেখানো হয়েছে। এমনকি তিনি ব্যাঙ্গালোরের বাসিন্দা বলেও ভুয়ো খবর রটেছিল।

এই ভুল ভাঙতে গিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অন্তরা লেখেন, ‘কথা প্রসঙ্গে বলে রাখি, শৌর্য একজন করপোরেট ল-ইয়ার। একটি প্রসিদ্ধ ল’ ফার্মে ও একজন পার্টনার। এবং প্রায় ২০ বছর ধরে ও মুম্বাইয়ের বাসিন্দা। যদিও আমাদের বিয়ের পর মোটামুটি সব জায়গায় ওকে আইটি কোম্পানিতে চাকরিরত এবং ব্যাঙ্গালোরবাসী বলা হয়েছে— তা কিন্তু একেবারেই নয়।’

স্বামীর কঠিন ও ব্যস্ত পেশা নিয়ে অন্তরা জানান,‘লয়ারদের কাজকম্ম আমার মগজে কিছু ঢোকে না! তবে এটুকু বুঝতে পারি, প্রচণ্ড দায়িত্বের সাথে কাজ করতে হয়, এখানে ফাঁকি দেবার কোনো উপায় নেই।’