
কথায় আছে, ‘ভালোবাসা কখনো রুপ বা বয়স দেখে হয় না’। তারই এক জলজ্যান্ত উদাহরণ টেলি দুনিয়ার জনপ্রিয় জুটি সোহিনী সেনগুপ্ত এবং অভিনেতা সপ্তর্ষি মৌলিক। নিজের থেকে ১৫ বছরের বড় সোহিনীকে বিয়ে করে ৮ বছর ধরে সুখে সংসার করছেন এই টলি দম্পতি।
বিয়ের পর থেকেই কম কটাক্ষ শুনতে হয়নি তাদের। তারপরেও একে অন্যের প্রতি বিশ্বাস অটুট। তবে আচমকাই সোহিনী-সপ্তর্ষির জীবনে নতুন সদস্য। তারা এখন শুধু বিবাহিত নন, বরং এক সন্তানের বাবা-মা। তাদের যে একটা সন্তান রয়েছে তা এতদিন ঘুনাক্ষরেও টের পেতে দেননি সোহিনী-সপ্তর্ষি। কিন্তু কেন এতদিন সন্তানের পরিচয় লুকিয়ে রেখেছিলেন তারা? অবশেষে সন্তানকে প্রকাশ্যে না আনার কারন জানালেন সপ্তর্ষি। এমনকি সন্তানের কি নাম রেখেছেন তাও জানালেন অভিনেতা।
সন্তান জন্ম না দিলেও সোহিনী-সপ্তর্ষির জীবনে রয়েছে তাদের দত্তক সন্তান। নিবেদিতা অনলাইনের সাক্ষাৎকারে নিজেই সেই কথা ফাঁস করেন সপ্তর্ষি। সপ্তর্ষি বলেন, “তাদের আদরের সন্তানের নাম ‘বাবু’ তবে এটা মানবশিশু নয়, একটা শিম্পাঞ্জি। সেই শিম্পাঞ্জিটাকে নাকি দত্তক নিয়েছেন তারা। আলিপুর চিড়িয়াখানায় আর সেখানেই তার যত্নের দায়িত্ব তাঁরা অভিনেতা জানান, “আইনত আমরাই ওর বাবা-মা!” সেখানে তার রক্ষনাবেক্ষনের জন্য প্রতি বছর অর্থ প্রদান করেন সোহিনী-সপ্তর্ষি।
