‘আমি চাই আমার মেয়ে পরিশ্রম করেই… আমাদের একসঙ্গে থাকা সমস্যা হয়ে দাঁড়িয়েছে… মেয়ে ওর বাবাকে আমার থেকেও…’, মেয়েকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী লাভলি মৈত্র

লাভলি মৈত্র

বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন লাভলি মৈত্র। জল নূপুর ধারাবাহিকের হাত ধরেই পর্দায় জনপ্রিয়তা লাভ করেছিলেন। এরপর একাধিক বাংলা সিরিয়ালে কাজ করেছেন তিনি। বেশকিছুদিন আগেই অভিনয় করেছেন স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকে।

অভিনয় জীবন, রাজনীতি, সংসার জীবন সমান তালে চালাচ্ছেন। অভিনেত্রীর একমাত্র মেয়ে এখন অনেকটাই ছোট। মাত্র সাত বছর বয়স রিহানার। তবে ছোট বয়সে মায়ের সব কষ্ট বোঝে যে। রিহানার আড়াই বছর বয়সে অভিনেত্রী অভিনয় জগতে ফেরে। ছোট বয়স থেকেই নাকি তার মেয়ে ভীষণ অ্যাডজাস্ট করছে। অভিনেত্রীর কথায়, ‘সত্যি বলতে ও আমায় মা কম, বন্ধুই ভাবে বেশি।’

এই সময় সাক্ষাৎকারে লাভলি জানান, “তার স্বামী আইপিএস অফিসার। তাই ভীষণ ব্যস্ত তিনি। তাই তিনজন একসঙ্গে সময় কাটানো সমস্যা হয়ে দাঁড়ায়। কঠিন হলেও আমরা যথাসাধ্য চেষ্টা করি অ্যাডজাস্ট করার। কোনও দিন আমার শুটিংয়ের জন্য ফিরতে দেরি হলে, সৌম্য তাড়াতাড়ি চলে আসে এবং যতটা পারে সময় দেওয়ার চেষ্টা করে মেয়েকে। অন্যদিকে আমার ক্ষেত্রেও তাই। আর মেয়ে সৌম্যকে একটু ভয় পায় ঠিকই, কিন্তু বাবা অন্ত প্রাণ।’

অভিনেত্রী আরও বলেন,  ‘সন্তান নিজের পায়ে দাঁড়াক এতটুকুই চাওয়া। নিজের পরিশ্রমে পরিচয় তৈরি করুক। আসলে যতক্ষণ না কোনও মেয়ে নিজের পায়ে দাঁড়াবে, সমাজও তাঁকে অনেকটা পিছিয়ে রাখে। আমরা যে স্ট্রাগলটা নিজেদের জীবনে করেছি, আমি চাই আমার মেয়েও সেটা করেই নিজের যোগ্য জায়গা অর্জন করুক।’

সূত্রঃ https : //eisamay . com/entertainment/actress-lovely-maitra-shares-how-much-time-she-can-spent-with-daughter-and-her-parenting-journey/200383773.cms

Previous articleকবে মা হচ্ছেন দর্শনা বণিক? জানিয়ে দিলেন স্বয়ং অভিনেত্রী
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।