
Dakshin kali Mantra ( দক্ষিণা কালী পূজার মন্ত্র ) In Bengali
বাংলায় অনন্তকাল ধরে মা কালী বিভিন্ন রুপে পূজিত হয়ে আসছেন। তোড়ল তন্ত্র অনুসারে কালীর আটটি রুপ, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল দক্ষিণা কালী, শ্মশান কালী, মাতৃকাল এবং মহাকালী। এছাড়াও মায়ের আরও রুপ রয়েছে যেমন শ্যামা কালী, গুহ্য কালী, অষ্টকালী এবং ভদ্রকালী। আসুন আজকের আর্টিকেলে দক্ষিণা কালী পূজার মন্ত্র এবং কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
Read more: শুভ কালী পূজার শুভেচ্ছা ও ক্যাপশন
দক্ষিণা কালী (Dakshin kali )
মায়ের একাধিক রুপের মধ্যে সবচেয়ে পরিচিত ও পূজ্য রূপ হল দক্ষিণা কালী। বেশিরভাগ মন্দিরেই দেবী এই রুপেই পূজিত হন। পুরানে রয়েছে দক্ষিণ দিকের অধিপতি হলেন যমরাজ, অর্থাৎ মৃত্যুর দেবতা। দেবী কালীর নাম শুনে যমরাজও ভয় পান কারণ কালী মৃত্যুরও অধিষ্ঠাত্রী। তাই দেবীকে দক্ষিণা কালী বলা হয়।
দক্ষিণা কালীর ডান পা শিবের বুকে। তিনি কালীর অন্যান্য রূপ থেকে ভিন্ন এবং তাঁকে গৃহে, মন্দিরে পূজা করা হয়। দক্ষিণেশ্বরে যে রুপে কালীকে পুজো করা হয় তিনি হলেন দক্ষিণা কালী।
Read more: মহা মৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপেই বিপদ মুক্ত

১. দক্ষিণা কালী পূজার ধ্যান মন্ত্র (Dakshin kali Mantra) :–
ওঁ করালবদনাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাম্। কালিকাং দক্ষিণাং দিব্যাং মুণ্ডমালাবিভূষিতাম্ ৷৷
সদ্যশ্ছিন্নশিরঃ-খড়্গ-বামাধোর্দ্ধ্ব করাম্বুজাম্। অভয়ং বরদঞ্চৈব দক্ষিণাধোর্দ্ধ্ব পাণিকাম্॥
মহামেঘপ্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম্। কণ্ঠাবসক্তমুণ্ডালী-গলদ্রুধির-চর্চ্চিতাম্॥
কর্ণাবতংসতানীত-শবযুগ্ম-ভয়ানকাং। ঘোরদংষ্ট্রাং করালাস্যাং পীনোন্নতপয়োধরাং॥
শবানাং করসংঘাতৈঃ কৃতকাঞ্চীং হসন্মুখীং। সৃক্কদ্বয় গলদ্রক্ত-ধারা-বিস্ফরিতাননাং॥
ঘোররাবাং মহারৌদ্রীং শ্মশানালয়বাসিনীং। বালার্ক-মণ্ডলাকার-লোচনত্রিতয়ান্বিতাং॥
দত্তরাং দক্ষিণব্যাপি মুক্তালম্বী কচোচ্চয়াং। শবরূপ-মহাদেব হৃদয়োপরি সংস্থিতাং॥
শিবাভির্ঘোররাবাভিশ্চতুৰ্দ্দিক্ষু সমন্বিতাং। মহাকালেন চ সমং বিপরীত-রতাতুরাং।।
সুখপ্রসন্নবদনাং স্মেরানন-সরোরুহাং। এবং সঞ্চিন্তয়েৎ কালীং ধৰ্ম্মকামার্থসিদ্ধিদাং॥
২. দক্ষিণা কালী প্রণাম মন্ত্র :–
নমঃ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী।
ধর্ম্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমোহস্তুতে।
সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে।
শরণ্যে ত্রম্বকেগৌরি নারায়ণী নমোহস্তুতে।।
৩. দক্ষিণা কালী বীজ মন্ত্র :–
হিন্দুধর্মে মা দক্ষিণা কালীকে শক্তি, সাহস, ভয়নাশ, অশুভ বিনাশ এবং মুক্তির দেবী হিসেবে পূজা করা হয়। প্রচলিত তান্ত্রিক উপাসনায় দক্ষিণা কালী বীজ মন্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে।
ওঁ ক্রীং কালিকায়ৈ নমঃ।
বীজ মন্ত্রের অর্থ-
ওঁ: পরম চৈতন্য ও আধ্যাত্মিক শক্তির প্রতীক।
ক্রীং: মা কালীর শক্তিবাচক বীজমন্ত্র।
কালিকায়ৈ: মা কালিকাকে উদ্দেশ করে নিবেদন।
নমঃ: শ্রদ্ধা ও ভক্তিভরে প্রণাম।
৪. প্রার্থনা মন্ত্র :–
ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী,
ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।
৫. পূজার মন্ত্র :–
ক্রীং ক্রীং ক্রীং হুঁ হুঁ হ্রীং হ্রীং দক্ষিণে কালিকে ক্রীং ক্রীং ক্রীং হুঁ হুঁ হ্রীং হ্রীং স্বাহা। এই দ্বাবিংশত্যক্ষর মন্ত্রকে বিদ্যারাজ্ঞী মন্ত্র বলে।l
Read more: বাবা লোকনাথ প্রণাম মন্ত্র নিয়মিত জপেই দূর হবে আর্থিক সমস্যা

দক্ষিণা কালী স্তোত্র ও পাঠের উপকারিতা (Benefits of Dakshina Kali Puja Mantra)
মা দক্ষিণা কালী হলেন শক্তির এক উগ্র অথচ করুণাময়ী রূপ। দক্ষিণা কালী স্তোত্র হলো দেবী দক্ষিণা কালীর উদ্দেশ্যে রচিত এক ধরনের স্তব বা প্রার্থনা। এই স্তোত্রের মাধ্যমে ভক্তরা মায়ের শক্তি, মহিমা, করুণা এবং অসুরবিনাশী রূপের বন্দনা করেন।
নিয়মিত স্তোত্র পাঠের মাধ্যমে ভক্তরা মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন এবং নিজেদের মনকে ভক্তি ও আধ্যাত্মিকতার পথে পরিচালিত করেন। বিশ্বাস করা হয়, ভক্তি ভরে দক্ষিণা কালী পূজা করলে ভক্তরা হাতে নাতে অনেক ফল পেয়ে থাকেন। এই মন্ত্র পাঠ করলে নেতিবাচক শক্তি দূর হয়, জীবনে বাধা-বিপত্তি কেটে যায় এবং জীবনে শান্তি ফিরে আসে। শত্রু বিনাশ হয়, বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।
হিন্দুধর্মে মা দক্ষিণা কালীকে শক্তি, সাহস, ভয়মুক্তি এবং অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে পূজা করা হয়। ভক্তদের বিশ্বাস, নিষ্ঠা ও ভক্তিভরে দক্ষিণা কালী মন্ত্র জপ করলে মনে সাহস, আত্মবিশ্বাস, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। মা দক্ষিণা কালীর আরাধনা জীবনের কঠিন সময়ে ভক্তদের মনে আশ্রয় ও ভরসার অনুভূতি জাগিয়ে তোলে।
দক্ষিণা কালী স্তোত্র পাঠের উপকারিতা-
১. ভয় ও নেতিবাচক চিন্তা দূর করতে সাহায্য করে: ভক্তদের বিশ্বাস, মা কালীর স্তোত্র পাঠ করলে মনের ভয়, দুশ্চিন্তা ও অস্থিরতা কমে এবং সাহস বৃদ্ধি পায়।
২. মানসিক শান্তি লাভ: নিয়মিত ভক্তিভরে স্তোত্র পাঠ করলে মন শান্ত হয় এবং একাগ্রতা বৃদ্ধি পেতে পারে।
৩. আত্মবিশ্বাস বৃদ্ধি: মা দক্ষিণা কালীর আরাধনা মানুষকে জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার মানসিক শক্তি জোগাতে অনুপ্রাণিত করে।
৪. অশুভ শক্তি থেকে রক্ষার প্রার্থনা: ভক্তরা বিশ্বাস করেন, মায়ের স্তোত্র পাঠ করলে অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়ার আশীর্বাদ মেলে।
৫. সংসারে সুখ-শান্তি কামনা: পরিবারের মঙ্গল, শান্তি ও কল্যাণের উদ্দেশ্যে অনেকে দক্ষিণা কালী স্তোত্র পাঠ করেন।
৬. বিপদে সাহস জোগায়: জীবনের কঠিন সময়ে মায়ের নাম স্মরণ ও স্তোত্র পাঠ ভক্তদের মনে ভরসা ও সাহস জাগিয়ে তোলে।
৭. আধ্যাত্মিক উন্নতি: নিয়মিত স্তোত্র পাঠের মাধ্যমে ভক্তি, আত্মসংযম ও ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও গভীর হতে পারে।
৮. একাগ্রতা বৃদ্ধি: প্রতিদিন নির্দিষ্ট সময়ে স্তোত্র পাঠ করলে মনোযোগ ও ধ্যানের অভ্যাস গড়ে উঠতে পারে।
Read more: রইল মহাভারতের বিশেষ উক্তি ও শ্রী কৃষ্ণের শাশ্বত বাণী

দক্ষিণা কালী যন্ত্র
দক্ষিণা কালী যন্ত্র হলো দেবী দক্ষিণা কালীর উপাসনার সঙ্গে যুক্ত একটি পবিত্র জ্যামিতিক প্রতীক। সাধারণত এই যন্ত্রে ত্রিভুজ, বৃত্ত, পদ্মদল এবং অন্যান্য জ্যামিতিক চিহ্ন ব্যবহার করা হয়। এই যন্ত্রের মাধ্যমে মা দক্ষিণা কালীর আরাধনা করলে জীবনের অশুভ শক্তি, ভয়, বাধা ও নেতিবাচকতা দূর করার জন্য দেবীর আশীর্বাদ প্রার্থনা করা যায়।
প্রতিটি চিহ্নের আলাদা আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে।
– ত্রিভুজ: দেবীশক্তি ও শক্তির প্রকাশের প্রতীক।
– বৃত্ত: অনন্ত শক্তি ও চিরন্তন সৃষ্টির প্রতীক।
– পদ্ম: পবিত্রতা ও আধ্যাত্মিক জাগরণের প্রতীক।
– বিন্দু: পরম শক্তি ও একাগ্রতার প্রতীক।
– যন্ত্রের কেন্দ্র: দেবীর চৈতন্য ও শক্তির প্রতীক হিসেবে বিবেচিত।

দক্ষিণা কালী পূজার নৈবেদ্য ও উপকরণ
পূজার প্রয়োজনীয় উপকরণ:
• মূর্তি বা পট: মা দক্ষিণা কালীর মূর্তি বা ছবি (যেখানে মা শিবের বুকের ওপর দণ্ডায়মান)।
• আসন ও বস্ত্র: কাঠের চৌকি বা বেদি এবং লাল বা কালো রঙের আসন/বস্ত্র।
• ঘট ও পাতা: তামা বা পিতলের ঘট, আমপাতা ও ডাবের জল বা গঙ্গাজল।
• ফুল ও মালা: লাল জবা ফুল (দক্ষিণা কালীর অতি প্রিয়), রক্তবর্ণের ফুলের মালা এবং বেলপাতা। লাল সিঁদুর, রক্তচন্দন, আলতা এবং কুমকুম।
• ষোড়শোপচার বা পূজার সামগ্রী: চন্দন, কুমকুম, সিঁদুর, হলুদ, অক্ষত (অখণ্ড চাল), পান, সুপারি, ধূপ, দীপ (প্রদীপ), প্রদীপের জন্য ঘি বা সরিষার তেল, তুলো, কর্পূর।
পঞ্চগব্য ও পঞ্চামৃত: দুধ, দই, ঘি, মধু এবং চিনি।
অন্যান্য শোধন সামগ্রী: হরীতকী, তিল, হরিসর্ষে, দুর্বা, কুশ ও অর্ঘ্যপাত্র।
• বিশেষ উপকরণ: কালো ও সাদা তিল মেশানো, ডাব (আখস্ত বা পূর্ণ ডাব), সাদা কুমড়ো (বলিদানের বিকল্প হিসেবে যেখানে প্রচলিত)।
নৈবেদ্য ও ভোগ:
কার্তিক মাসের অমাবস্যা তিথি। কালী পূজিতা হন দীপান্বিতা রূপে। আঁধার থেকে আলোয় উত্তরণের উদ্যাপন। দক্ষিণা কালী মায়ের পূজায় নৈবেদ্য নিবেদন অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে করা হয়। প্রচলিত শাক্ত রীতি অনুযায়ী মাকে বিভিন্ন ধরনের ফল, মিষ্টি, ভোগ এবং অন্যান্য খাদ্যদ্রব্য নিবেদন করা হয়। ভক্তদের বিশ্বাস, আন্তরিক ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মায়ের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করলে মা সন্তুষ্ট হন এবং ভক্তদের মঙ্গল করেন।
কালীপুজোর ভোগে এক রকমের নিয়ম নেই। পুজো এবং স্থানবিশেষে কোথাও নিরামিষ, কোথাও আমিষ, কোথাও শুধুই ফল-মিষ্টি সাজিয়ে দেওয়া হয়। কথিত দেবী কালিকা নাকি গুড় খেতে বড় ভালবাসেন। বিশেষ করে তালের গুড় হলে তো কথাই নেই। কালী পুজোর ভোগে কিন্তু খিচুড়ি মাস্ট। যে সে খিচুড়ি হলে হবে না। মুগ ডালের খিচুড়ি বড় প্রিয় দেবীর। ভোগে এই পদ থাকলে খুশি হন দেবী। তাঁর আশীর্বাদে ভক্তের জীবন থেকে সব দুঃখ দুর্দশা দূর হয়।
খিচুড়ির সঙ্গেই নানা ধরনের সবজি তরকারি বেশ পছন্দ করেন দেবী। বিশেষ করে ভোগে লাবড়া বা কষা আলুর দম নিবেদন করতে পারেন। বলির মাংস রান্না করে ভোগে নিবেদন করতে পারেন। মনে রাখবেন, রান্নায় পেঁয়াজ-রসুন ব্যবহার কিন্তু একদম চলবে না।
প্রচলিত বিশ্বাস, দেবী সুজির পায়েস খুব ভালোবাসেন। তাজা ফল বেশ পছন্দের তাঁর। নৈবেদ্যের থালায় এই দুই উপাদান রাখতে পারেন। এখানেই শেষ নয়। কালীপুজোর সময় দেবীকে জবা ফুল এবং কালো তিল উৎসর্গ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দেবীর কৃপা লাভ করতে এ দিন সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালান।

দক্ষিণা কালী পূজার পদ্ধতি ও নিয়ম
প্রথম ধাপ: আচমন ও পবিত্রকরণ:
আচমন করে শরীর ও মন পবিত্র করতে হয়। আসনের নিচে জল দিয়ে তিলক কেটে আসন গ্রহণ করতে হয়। পূজার স্থান ও পূজার উপকরণ পরিষ্কার জলে শুদ্ধ করুন। নিজের ওপর সামান্য জল ছিটিয়ে মনকে পবিত্র করুন।
দ্বিতীয় ধাপ: সংকল্প
দেবতা ও ব্রাহ্মণের নাম নিয়ে স্বস্তিবাচন করতে হয়। পূজা শুরু করার আগে মা দক্ষিণা কালীর সামনে বসে নিজের নাম, গোত্র (জানা থাকলে) এবং পূজার উদ্দেশ্য স্মরণ করে সংকল্প করুন। পরিবারের মঙ্গল, শান্তি ও কল্যাণ কামনা করুন।
তৃতীয় ধাপ: গণেশ ও গুরু অর্চনা
প্রথমে শ্রীগণেশ, গুরু এবং মাতৃকা বন্দনা বা অর্চনা করতে হয়। মায়ের সামনে প্রদীপ জ্বালিয়ে ধূপ নিবেদন করুন। এরপর ধুনো দিয়ে পরিবেশকে পবিত্র করুন।
চতুর্থ ধাপ: ধ্যান
মায়ের ধ্যানমন্ত্র পাঠ করে দেবীর রূপ মনে পোষণ করতে হয় এবং আবাহন করতে হয়। মায়ের চরণে নিজের ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করুন।
মূল মন্ত্র: হ্লীং হ্লীং হ্লীং হুং হুং হ্রীং হ্রীং দক্ষিণ কালিকে হ্লীং হ্লীং হ্লীং হুং হুং হুং স্বাহা
পঞ্চম ধাপ: ঘটস্থাপন ও প্রাণপ্রতিষ্ঠা
আম্রপল্লব ও ডাব দিয়ে ঘট স্থাপন করতে হয়। প্রতিমায় বা ফটোতে প্রাণপ্রতিষ্ঠা ও চক্ষুদান করতে হয়।
পঞ্চম ধাপ: ফুল নিবেদন
মায়ের চরণে লাল জবা ফুল, মালা এবং অন্যান্য ফুল অর্পণ করুন। শাক্ত উপাসনায় জবা ফুল বিশেষভাবে জনপ্রিয়। মা দক্ষিণা কালীর স্মরণে ভক্তিভরে মন্ত্র জপ করুন।
ষষ্ঠ ধাপ: ষোড়শোপচার পূজা
যথাযোগ্য উপচারে (গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি ১৬টি উপকরণ দিয়ে) মাকে নিবেদন করতে হয়। পুষ্পাঞ্জলি প্রদান করতে হয়।
সপ্তম ধাপ: নৈবেদ্য নিবেদন
ফল, মিষ্টি, নারকেল ও অন্যান্য নিরামিষ ভোগ মায়ের সামনে নিবেদন করুন।
অষ্টম ধাপ: বিসর্জন ও সমর্পণ
ভুলত্রুটির ক্ষমা প্রার্থনা করে পুষ্প ও জল সমর্পণ করে পূজা সম্পন্ন করতে হয়।
দক্ষিণা কালী পূজার আরতিঃ পূজার শেষে প্রদীপ বা আরতির থালা দিয়ে মায়ের আরতি করতে পারেন। আরতির সময় ঘণ্টা বাজিয়ে মায়ের নাম ও স্তবগান গাওয়া হয়। শেষে মায়ের কাছে পরিবারের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে প্রণাম করুন।
মা কালীর অন্যান্য রূপের প্রণাম মন্ত্র (শ্মশান, শ্যামা, ভদ্রকালী, রক্ষাকালী)

১. মা শ্মশান কালী প্রণাম মন্ত্র
শ্মশানকালী হলেন মা কালীর এক উগ্র ও শক্তিশালী রূপ। তন্ত্রসাধনায় এই রূপের বিশেষ গুরুত্ব রয়েছে। তিনি ভয়, অশুভ শক্তি ও অজ্ঞানতার বিনাশের প্রতীক। তান্ত্রিক সাধনায় এবং শ্মশানে মায়ের এই রূপের পূজা করা হয়।
প্রণাম শ্লোক:
“ওঁ শ্মশানবাসিনীং দেবীং ঘোররূপাং চতুর্ভুজাম্।
কপালখট্বাঙ্গধরাং মুক্তকেশীং বরাভয়াম্॥
শ্মশানকালীং মাতরং নমামি সততং শিবাম্॥”

২. শ্যামা কালী (দক্ষিণকালী) প্রণাম মন্ত্র
শ্যামাকালী মা কালীর স্নেহময়ী ও করুণাময়ী রূপ হিসেবে পরিচিত। বাংলার ঘরে ঘরে শ্যামাকালীর পূজা প্রচলিত। ভক্তরা সংসারের শান্তি, সুস্থতা ও মঙ্গল কামনায় তাঁর আরাধনা করেন।
ওঁ কালি কালি মহাকালি কালিকে পাপহারিণি।
ধর্ম্মার্থ মোক্ষদে দেবি নারায়ণি নমোহস্তুতে॥
৩. ভদ্রকালী প্রণাম মন্ত্র
ভদ্রকালী হলেন মা কালীর মঙ্গলময়ী ও শক্তিশালী রূপ। তিনি ভক্তদের বিপদ থেকে রক্ষা করেন এবং অশুভ শক্তির বিনাশ করেন বলে বিশ্বাস করা হয়। ভক্তরা সাহস, শক্তি ও মঙ্গল লাভের আশায় তাঁর পূজা করেন।
“ওঁ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যাস্থানেভ্য এব চ॥
মাং রক্ষ রক্ষ সর্ব্বত্র ভদ্রকালী নমোঽস্তু তে॥”
৪. রক্ষাকালীর প্রণাম মন্ত্র
রক্ষাকালী হলেন মা কালীর রক্ষাকারিণী রূপ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তিনি পরিবার, গৃহ ও ভক্তদের অমঙ্গল এবং বিপদ থেকে রক্ষা করেন। বিশেষ করে বিপদ-আপদ ও অশুভ শক্তির ভয় দূর করার উদ্দেশ্যে রক্ষাকালীর আরাধনা করা হয়। মহামারী, খরা, বন্যা বা যেকোনো প্রাকৃতিক বিপর্যয় ও মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য দেবী রক্ষাকালীর পূজা করা হয়।
“ওঁ রক্ষাকালীং মহাদেবীং সর্ববিপদ্বিনাশিনীম্।
মহামারীভয়হরাং ভক্তানাং অভয়প্রদাম্॥
নমামি সততং দেবীং সর্বমঙ্গলদায়িনীম্॥”
Read more: পাওয়ারফুল 51 টি মন্ত্র জপেই যেকোনো ইচ্ছে পূরণ

Dakshina Kali Mantra in Bengali (English)
মা দক্ষিণা কালী শক্তি, সাহস, ভক্তি ও মঙ্গলপ্রাপ্তির প্রতীক। ভক্তিভরে মা কালীর নাম স্মরণ করলে মনের মধ্যে এক অন্যরকম শান্তি অনুভব হয়। মা দক্ষিণা কালীর কয়েকটি প্রচলিত মন্ত্র English অক্ষরে বাংলা উচ্চারণের মতো করে দেওয়া হলো।
1. Maa Dakshina Kalir mul Mantra- Om Kring Kalikayai Namah.
2.Maa Kalir pronam Mantra-
Om Sarva Mangala Mangalye
Shive Sarvartha Sadhike
Sharanye Tryambake Gauri
Narayani Namostute.
3.Dakshina Kali dhan Mantra-
Om Karala Vadanam Ghoram
Mukta Keshim Chaturbhujam
Kalikam Dakshinam Divyam
Munda Mala Vibhushitam.
4. Maa Kali bhakti Mantra- Om Kring Kalikayai Swaha.
5. Maa Kali naam jop Mantra-
Jai Maa Dakshina Kali
Jai Maa Kali
Jai Maa Mahakali.
6. Maa Kalir shakti Mantra- Om Hrim Shrim Krim Parameshwari Kalikayai Namah.
7. Maa Dakshina Kalir pronam-
Dakshine Kalike Devi
Namastubhyam Maheshwari
Bhaktanam Anukampartham
Prasida Parameshwari.
8.Maa Kalir sorol bhakti Mantra- Om Maa Kali Namah.
9. Maa Dakshina Kalir joy Mantra-
Jai Jai Maa Dakshina Kali
Jai Maa Shyama
Jai Maa Mahakali.
উপসংহারঃ
দক্ষিণা কালী মন্ত্র জপ করলে জীবনে সব বাধা অতিক্রম করে শান্তি লাভ করা যায়। তবে এই মন্ত্র খুব শক্তিশালী তাই জপ ও পূজা করার আগে পূজার সমস্ত নিয়ম মেনে তবেই করতে হবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (Frequently Asked Questions)
প্র: মা দক্ষিণা কালীর চারটি হাতের অর্থ কী?
উঃ মা দক্ষিণা কালীর চারটি হাতের প্রতিটির মধ্যে গভীর আধ্যাত্মিক ও ধর্মীয় তাৎপর্য রয়েছে। হিন্দুধর্মে মা দক্ষিণা কালীর চারটি হাতকে শক্তি, সৃষ্টি, বিনাশ, অভয় ও আশীর্বাদের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। প্রতিটি হাতের মাধ্যমে দেবী ভক্তদের জীবনের এক একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করেন।
১. প্রথম হাতে খড়্গ বা তরবারি- মা দক্ষিণা কালীর এক হাতে থাকে ধারালো খড়্গ। এই খড়্গ অশুভ শক্তি, অন্যায়, অহংকার এবং অজ্ঞতা ধ্বংস করার প্রতীক। এটি বোঝায় যে মা তাঁর ভক্তদের জীবন থেকে অন্ধকার ও নেতিবাচকতা দূর করেন।
২. দ্বিতীয় হাতে অসুরের ছিন্নমুণ্ড- মায়ের অন্য হাতে থাকে একটি ছিন্নমুণ্ড। এটি অহংকার, মিথ্যা অহমিকা এবং অশুভ প্রবৃত্তির বিনাশের প্রতীক। আধ্যাত্মিক অর্থে এটি মানুষের মনের খারাপ চিন্তা ও অহংকার ত্যাগ করার শিক্ষা দেয়।
৩. তৃতীয় হাতে অভয় মুদ্রা- মায়ের একটি হাত থাকে অভয় মুদ্রায়। এই হাতের মাধ্যমে মা ভক্তদের নির্ভয় থাকার আশ্বাস দেন। এর অর্থ হলো, যাঁরা মায়ের শরণাপন্ন হন, তাঁরা সাহস, ভরসা ও মানসিক শক্তি লাভের প্রার্থনা করতে পারেন।
৪. চতুর্থ হাতে বরমুদ্রা- মায়ের আরেকটি হাত থাকে বরমুদ্রায়। এটি আশীর্বাদ, করুণা, মঙ্গল ও কল্যাণের প্রতীক। ভক্তরা এই হাতের কাছে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং জীবনের বাধা দূর হওয়ার প্রার্থনা করেন।
প্র: মা দক্ষিণা কালীর চারটি হাত থেকে আমরা কী শিক্ষা পাই? মা কালীর চার হাতের আধ্যাত্মিক তাৎপর্য কি?
উঃ ১। অহংকার ও অজ্ঞতা ত্যাগ করতে হবে।
২। অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে।
৩। জীবনে ভয় না পেয়ে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে।
৪। সকলের মঙ্গল ও কল্যাণ কামনা করতে হবে।
মা দক্ষিণা কালীর চারটি হাতের মধ্যে একদিকে রয়েছে ধ্বংসের শক্তি, অন্যদিকে রয়েছে স্নেহ, অভয় ও আশীর্বাদ। মা যেমন অশুভ শক্তির বিনাশ করেন, তেমনই ভক্তদের কাছে তিনি করুণাময়ী মাতৃরূপে পূজিত হন।
প্র: মা দক্ষিণা কালীর নাম দক্ষিণা কালী কেন?
উঃ দক্ষিণা’ শব্দের অর্থ প্রসঙ্গভেদে দান, গুরুদক্ষিণা, দক্ষিণ দিক অথবা অনুগ্রহ ও কৃপা বোঝাতে পারে। শাক্তধর্মের তান্ত্রিক ব্যাখ্যায় দক্ষিণা কালী হলেন মা কালীর এক বিশেষ সাধনাময় রূপ। প্রচলিত ব্যাখ্যা অনুসারে, এই রূপে দেবী ভক্তদের প্রতি প্রসন্ন, করুণাময়ী ও অভয়দাত্রী। তাই তাঁকে দক্ষিণা কালী নামে অভিহিত করা হয়।
‘দক্ষিণা’ শব্দের একটি অর্থ দক্ষিণ দিক। প্রচলিত তান্ত্রিক ব্যাখ্যা অনুসারে, দক্ষিণ দিক যমরাজের দিক হিসেবে পরিচিত। যমরাজ মৃত্যুর অধিপতি। মা কালীকে কাল ও মৃত্যুর ঊর্ধ্বে থাকা মহাশক্তি হিসেবে কল্পনা করা হয়। এই কারণেও তাঁর নামের সঙ্গে দক্ষিণ দিকের সম্পর্ক ব্যাখ্যা করা হয়।
প্র: দক্ষিণা কালী মন্ত্র জপ করলে কী হয়? কালী মন্ত্র কতবার জপ করা উচিত? মন্ত্র জপের সঠিক সময় কখন?
উঃ ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত শাক্ত সাধনা অনুসারে দক্ষিণা কালী মন্ত্র জপের কয়েকটি আধ্যাত্মিক উপকারিতা রয়েছে। মা কালীর মন্ত্র জপ করলে মনের ভয়, দুর্বলতা ও নেতিবাচক চিন্তা কাটিয়ে ওঠার মানসিক শক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। নিয়মিত মন্ত্র জপ মনকে একাগ্র করতে এবং মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করতে পারে।
প্রতিদিন ১০৮ বার জপ দিয়ে শুরু করতে পারেন। তবে সংখ্যার চেয়ে ভক্তি ও একাগ্রতাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
সূর্যোদয়ের আগে বা ভোরের শান্ত পরিবেশে স্নান করে মন্ত্র জপ করলে মন একাগ্র করতে সুবিধা হয়। সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে মায়ের সামনে বসে ভক্তিভরে মন্ত্র জপ করতে পারেন।
প্র: দক্ষিণা কালী পুজায় কোন কোন নিয়ম পালন করা উচিত? কী কী ভুল করা উচিত নয়?
উঃ দক্ষিণা কালী পুজার সময় কিছু নিয়ম মেনে চলা উচিত। পাশাপাশি এমন কিছু কাজ রয়েছে, যেগুলি পূজার সময় এড়িয়ে চলাই ভালো।
১. শুধু বাইরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, মনের পবিত্রতাও গুরুত্বপূর্ণ।
২. পূজায় আড়ম্বরের চেয়ে আন্তরিক ভক্তিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
৩. নিজের পারিবারিক ও প্রচলিত পূজার রীতি মেনে চলা উচিত।
৪. পূজার সময় শান্ত ও সংযত থাকা ভালো।
যেসমস্ত কাজ কখনও করা উচিত নয়-
1. অপরিষ্কার হাতে বা অপরিষ্কার স্থানে পুজোর উপকরণ স্পর্শ করা উচিত নয়।
2. পুজোর সময় অকারণে ঝগড়া, অশান্তি বা চিৎকার করা উচিত নয়।
3. মায়ের উদ্দেশ্যে বাসি, পচা বা নষ্ট ফুল ও ফল নিবেদন করা উচিত নয়।
4. পুজোর সময় মনে অহংকার, হিংসা বা অন্যের প্রতি বিদ্বেষ রাখা উচিত নয়।
প্র: দক্ষিণা কালী পুজোয় তন্ত্রসাধনার গুরুত্ব কী?
উঃ দক্ষিণা কালী পুজোয় তন্ত্রসাধনার গুরুত্ব অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ। শাক্তধর্ম এবং তন্ত্রশাস্ত্রে মা দক্ষিণা কালীর আরাধনাকে বিশেষ সাধনাপদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়। তন্ত্রসাধনার মূল উদ্দেশ্য হলো দেবীর কৃপা লাভ, আত্মশুদ্ধি, মনের ভয় ও অশুভ প্রবৃত্তি দূর করা এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটানো।
মা দক্ষিণা কালীকে শক্তি, সাহস, সময় এবং কালজয়ী চেতনার প্রতীক হিসেবে পূজা করা হয়। তন্ত্রসাধনার মাধ্যমে সাধক নিজের মনকে সংযত করে দেবীর প্রতি একাগ্রতা ও ভক্তি নিবেদন করেন।


