আর্য স্যার অতীত! এবার নায়িকা হয়ে ফের বাংলা সিরিয়ালে ‘অপর্ণা’ ওরফে শিরীন পাল, বিপরীতে নায়ক স্টার জলসার জনপ্রিয় মুখ

অভিনেত্রী শিরীন পাল

জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অপর্ণা চরিত্রে অভিনয় করেছিলেন নবাগতা অভিনেত্রী শিরীন পাল। দিতিপ্রিয়া রায় ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর তিনি জায়গা দখল করেন। রাতারাতি দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন শিরীন। অভিনেতা জীতু কমলের বিপরীতে মানুষ তাকে আপন করে নিয়েছিলেন। জীতু আর শিরীনের জুটি এখনও অতীত হলেও দর্শকের মনে রয়েছে তা অস্বীকার করার জায়গা নেই।

এরপর ‘অজেয়া’ ওয়েব সিরিজে কলকাতার তিলত্তমা রুপে শিরীনকে দেখা গিয়েছিল। সেই সিরিজে তার অভিনয় প্রশংসনীয় ছিল যথেষ্ট। তবে দর্শক অপেক্ষায় ছিলেন কবে আবার শিরীনকে ছোটপর্দায় দেখা যাবে? অবশেষে অপেক্ষার দিন শেষ।

আপনাদের প্রিয় অপু এবার ফিরতে চলেছেন নতুন ধারাবাহিক নিয়ে। যার নাম ‘আদরের নৌকা’। এবার জি-বাংলার হাত ধরে নয়, শিরীনের কামব্যাক হতে চলেছে স্টার জলসার হাত ধরে। বন্ধুত্বের প্রেমের গল্প নিয়ে আসছে এই কাহিনী। ছয় বন্ধুর মধ্যে দুই বন্ধুর মুখ্য ভুমিকায় থাকবেন শিরীন পাল আর তার নায়ক। জোর গুঞ্জন, শিরীনের পর্দার হিরো হতে চলেছে অভিনেতা অর্কপ্রভ রায়। যিনি এর আগে ‘কম্পাস’ ধারাবাহিকে কাজ করেছেন।

অর্কপ্রভ

সব ঠিক থাকলে খুব শীঘ্রই এই ধারাবাহিক সম্প্রচারের তারিখ ঘোষণা করা হবে। এবার দেখার বিষয় জীতু কমল আর শিরীনের পালের রসায়নের মতোই কি অর্কপ্রভ আর শিরীনের জুটি প্রশংসা পাবে দর্শকমহলে?