
বাংলা চলচ্চিত্র জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’ ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সিরিয়াল, সিনেমা, সিরিজ সবেতেই তিনি চুটিয়ে কাজ করেছেন। ‘উড়নচণ্ডী’, ‘জ্যেষ্ঠপুত্র’ বা ‘দ্য এল্ডার সান’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।
কর্মজীবনের পাশাপাশি সুদীপ্তা একজন আদর্শ মা এবং স্ত্রী। ২০১৪ সালে তিনি পরিচালক অভিষেক সাহার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের একটি কন্যা রয়েছে। তবে জানেন কি অভিনেত্রীর প্রথম সংসার সুখের ছিল না। মাত্র ৪ বছরেই বিবাহিত জীবনে ইতি টেনেছিলেন।
একসময় ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা রাজেশ শর্মাকে। টলিউডে কাজ করার সময় তাঁর পরিচয় হয় তাদের। প্রেমের সম্পর্ক পরিণতি পায় ২০০৪ সালে। কিন্তু বিয়ের চার বছর পর ২০০৯ সালে আইনিভাবে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। ব্যক্তিগত কারণেই নাকি ভেঙেছিল তাদের সংসার। যদিও তাদের মধ্যে কোনও তিক্ততা সংবাদমাধ্যমে প্রকাশ পায়নি। বিচ্ছেদ হলেও পেশাদারিত্ব তারা বজায় রেখেছিলেন।
বর্তমানে রাজেশ শর্মা বলিউদের একজন ব্যস্ততম অভিনেতা। সুদীপ্তা যেমন দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন, রাজেশও ২০১১ সালে তিনি সঙ্গীতা শর্মাকে বিয়ে করেন। সুদীপ্তা আর রাজেশ এখন তাদের আলাদা আলাদা জীবন নিয়ে ভালো রয়েছেন।
