SVF মানেই নায়ক নায়িকার ঝামেলা! জীতু-দিতিপ্রিয়ার পর এবার শুভ্রজিৎ- দীপান্বিতার তুমুল অশান্তি, কাঠগড়ায় প্রোডাকশন হাউস

শুধু তোমারই জন্য

জীতু-দিতিপ্রিয়ার পর টেলিপাড়ায় আরও দুই নায়ক-নায়িকার মধ্যেকার ঝামেলা সোশ্যাল মিডিয়ায় এখন চর্চার বিষয়। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’-এর অন্দরমহলের খবর এখন টক অফ দ্য টাউন। ফের কাঠগড়ায় এসভিএফ? চিরদিনই তুমি যে আমারের মতোই প্রযোজনা সংস্থার এই সিরিয়ালের নায়ক-নায়িকার সম্পর্ক নাকি আদায়-কাঁচকলায়!

গল্পের নায়ক রাহুল অর্থাৎ শুভ্রজিৎ সাহা আর নায়িকা রাহি অর্থাৎ দীপান্বিতা রক্ষিতের সম্পর্ক নাকি খুব একটা ভালো নয়। তবে কি পর্দার মিষ্টি রোমান্স আর জমজমাট কেমিস্ট্রির আড়ালে বাস্তব জীবনে কি তাদের বড়সড় তিক্ততা বেঁধেছে?

সিরিয়াল জনপ্রিয় করতে সাধারণত নায়ক-নায়িকারা নিজেদের সোশ্যাল মিডিয়ায় জুটির ছবি শেয়ার করে প্রচার বাড়ান। দীপান্বিতা নিয়ম মেনে পোস্ট করলেও, শুরু থেকেই শুভ্রজিতের প্রোফাইলে দেখা মেলেনি কোনো প্রমোশন। সম্প্রতি দীপান্বিতা তার সোশ্যাল হ্যান্ডেল থেকে শুভ্রজিতের সাথে করা ছবিগুলোও সরিয়ে নিয়েছেন!
আগুনে ঘি পড়েছে শুভ্রজিতের স্ত্রী প্রিয়াঙ্কা মিত্রের একটি পোস্টকে ঘিরে। নিজের বরের সাথে ভিলেন তিতলির (মন্দিরা) ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “এই জুটিকে বেশ ভালো মানায়!” এই পোস্টের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা—শুভ্রজিৎ আর দীপান্বিতার মধ্যে কি দূরত্ব তৈরি হয়েছে?

ভক্তদের এই কড়া সমালোচনা এখন সরাসরি গিয়ে ঠেকেছে প্রযোজনা সংস্থা এসভিএফ-এর দরজায়। দর্শকদের অভিযোগ, এসভিএফের সিরিয়ালে নায়ক-নায়িকাদের মনোমালিন্য নতুন কিছু নয়। এর আগেও ‘বোঝেনা সে বোঝেনা’র যশ-মধুমিতা, ‘অনুরাগের ছোঁয়া’র দিব্যজ্যোতি-স্বস্তিকা কিংবা ‘চিরদিনই তুমি যে আমার’-এর জিতু-দিতিপ্রিয়ার (যেখানে শেষ পর্যন্ত দিতিপ্রিয়া সিরিয়াল ছেড়ে দেন) মত ঘটনা ঘটেছে। সব ক্ষেত্রে নায়ক-নায়িকাদের ব্যক্তিগত ঝামেলা কেন বারবার প্রকাশ্যে আসে? এসভিএফের কি কোনো দায় নেই? কিছু দর্শকদের দাবি, রাহুল চরিত্রে শুভ্রজিৎকে বদলে অন্য কাউকে আনা হোক। আপতত দেখার এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই দেখার পালা।