
জগদ্বাত্রী ধারাবাহিকে জ্যাস সান্যালের ভুমিকায় অভিনয় করেই রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন অঙ্কিতা মল্লিক। দর্শকের ব্যপক ভালোবাসায় ছোটপর্দা থেকে সোজাসুজি সিনেমার নায়িকা অঙ্কিতা। খুব শীঘ্রই মহুয়া রায় চৌধুরীর জীবন অবলম্বনে তৈরি হতে চলেছে ‘গুনগুন করে মহুয়া’। তবে এবার অঙ্কিতার সঙ্গে জুটি হিসাবে থাকছে দারুন চমক। জানা গেল এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অর্পণ ঘোষাল।
প্রথমবার পর্দায় অঙ্কিতার সঙ্গে দেখা যাবে অর্পণ ঘোষালকে। ছবিতে ‘নন্দন’ চরিত্রে অভিনয় করবেন অর্পণ। এই নন্দন চরিত্রটি নাকি মহুয়ার প্রেমিকের চরিত্র। বোঝাই যাচ্ছে এই সিনেমায় অর্পণের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। ছোট পর্দার জনপ্রিয় মুখ অর্পণ এই মুহূর্তে ওয়েব সিরিজ এবং সিনেমারও অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। এবার একদম অন্যরকম একটি চরিত্রে অভিনেতাকে দেখতে পাবেন দর্শকরা।
সিনেমায় প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা মল্লিক। মহুয়ার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন দিব্যানী মন্ডল। মহানায়ক উত্তম কুমারের চরিত্র দেখতে পাওয়া যাবে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়কে।
এই সিনেমায় দেবলীনাকে দেখতে পাওয়া যাবে মহুয়া রায় চৌধুরীর দিদির চরিত্রে। মহুয়ার বাবার চরিত্রে অভিনয় করবেন লোকনাথ দে। সন্ধ্যা রায়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। এই সিনেমায় রঞ্জিত মল্লিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রোহন ভট্টাচার্যকে। ১৯৮৫ সালের ২২ জুলাই আচমকাই মৃত্যু হয় মহুয়া রায়চৌধুরী, কিন্তু সেই মৃত্যুর পেছনে যে কি রহস্য লুকিয়ে রয়েছে, সেটা আজও জানা সম্ভব হয়নি। এবার এই মহুয়া রায় চৌধুরীর জীবন ফুটে উঠবে রুপোলি পর্দায়।
