‘চিরসখা’বন্ধের পর নতুন অবতারে ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা, এবার কোন চ্যানেলে দেখা মিলবে কমলিনীর?

অপরাজিতা ঘোষ

টলিপাড়ার অন্দরে গত কয়েক মাসে যে ঝড় বয়ে গিয়েছে, তার কোপেই বন্ধ হয়ে গিয়েছিল ‘চিরসখা’। রাতারাতি কাজ হারিয়েছিলেন সেটের বহু কলাকুশলী থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরা। সেই তালিকায় ছিলেন খোদ অভিনেত্রী অপরাজিতা ঘোষ। বিগত মাস কয়েক ধরে হাতে কোনো কাজ ছিল না অপরাজিতার।

তবে এবার ছোটপর্দার কমলিনী ফিরছেন নতুন ভাবে। মেগা সিরিয়ালের চেনা ছক থেকে বেরিয়ে এক্কেবারে নতুন একটি ভূমিকায় থাকছেন তিনি। প্রথম বার সঞ্চালনার দায়িত্বে অপরাজিতা। খুব তাড়াতাড়িই চ্যানেলে শুরু হতে চলেছে খুদেদের নতুন গেম শো ‘ছানাগিরি’। ৫ থেকে ১২ বছর বয়সী শিশুরা এই শো-এর মঞ্চে খেলতে, শিখতে, নতুন জিনিস আবিষ্কার করতে এবং আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবে।

প্রতিটি বাবা-মা চান তাঁদের সন্তান জীবনে সফল হোক। কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান কিছু শিক্ষা স্কুলের ক্লাসরুম বা পাঠ্যবইয়ের গণ্ডির বাইরেই অর্জিত হয়। ‘ছানাগিরি’ শো-টি শিশুদের প্রতিদিনের চেনা পড়াশোনার রুটিন ও বইয়ের বোঝা থেকে কিছুটা দূরে এনে এক আনন্দময় পরিবেশে তাদের সৃজনশীলতাকে উসকে দেবে। শো-টির মূল ট্যাগলাইন হল— “খেলব, শিখব, জিতব”। খেলার ছলে নতুন কিছু আবিষ্কার এবং শেখার আনন্দকেই উদযাপন করবে এই মঞ্চ।

এই গেম শো-এর মূল আকর্ষণ কিন্তু শুধুই বাচ্চারা নয়। ‘ছানাগিরি’র মঞ্চে থাকছে বড় টুইস্ট! এই শো-তে খুদেদের সাথে তাদের মায়েদের জন্যও থাকছে এক সুবর্ণ সুযোগ। তবে মায়েরা ঠিক কীভাবে এই খেলায় অংশ নেবেন বা কী ভূমিকা পালন করবেন? সেই বড় সারপ্রাইজটি খোলসা করতে নারাজ চ্যানেল কর্তৃপক্ষ। তার জন্য দর্শকদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে।

ইতিমধ্যেই অভিনেত্রী অপরাজিতা ঘোষের সঙ্গে এই শো-এর প্রথম প্রোমো বা টিজারের শুটিং শেষ করে ফেলেছে সান বাংলা। । খুব শীঘ্রই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে এই মেগা শো-এর অডিশন প্রক্রিয়া। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান ও চটপটে খুদেরা এই অডিশনে অংশ নিয়ে ‘ছানাগিরি’র মূল মঞ্চে আসার টিকিট পেয়ে যেতে পারে।

Previous articleছোট থেকেই দুর্ধর্ষ গানের গলা! এই ছোট্ট খুদেই এখন নামকরা গায়িকা, চিনতে পারলেন?
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।