
এই মুহূর্ত বিগ বস বাংলার অন্যতম স্ট্রং প্রতিযোগীদের মধ্যে একজন হলেন গায়ক দুর্নিবার সাহা। অনেকর পছন্দের প্রতিযোগী হয়ে উঠেছেন অল্প সময়ের মধ্যে। তবে গায়কের ব্যক্তিগত জীবন বরাবর চর্চায় উঠে এসেছে। দুটো বিয়ে নিজে কটাক্ষে মুখে পরেছিলেন তিনি। তবে সম্প্রতি দুর্নিবারের এক পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বহুদিন আগে প্রাক্তন স্ত্রী মীনাক্ষীকে নিয়ে দিদি নাম্বার ওয়ানে খেলতে এসেছিলেন মীনাক্ষীকে নিয়ে। সেইসময় গায়কের এক বদ অভ্যাস ফাঁস করে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছিলেন তার প্রাক্তন স্ত্রী।
একসময় রচনা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদি নম্বর ওয়ানে’ এসেছিলেন দুর্নিবার ও স্ত্রী মীনাক্ষী। এই মঞ্চে রচনার সামনে মীনাক্ষী অভিযোগ জানিয়ে বলে, ‘তোমার কাছে আমি একটা অভিযোগ করছি সেটা হচ্ছে যে দুর্নিবার স্নান করাটা পছন্দ করেন না। শীতকালে একমাসটা কোনও ব্যাপার নয়, গরমকালে এক সপ্তাহটাও কোনও ব্যাপার নয়।’
মীনাক্ষীর কথা হেসে লুটোপুটি খান রচনা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই একাধিক মজার মজার কমেন্ট উঠে এসেছে এই ভিডিওতে। প্রসঙ্গত, থম বিয়ের দু বছরের মাথাতেই ডিভোর্স হয়ে যায় দুর্নিবারের। এরপর ঐন্দ্রিলাকে বিয়ে করেন গায়ক।
