মুহুর্তে সব শেষ! ভয়ঙ্কর অসুখে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা, শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে

ফের দুঃসংবাদ ইন্ডাস্ট্রিতে। প্রয়াত জনপ্রিয় অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। অভিনেতার প্রয়াণ বিনোদন জগতে এক বড় ধাক্কা। জানা গিয়েছে ফুসফুসের রোগজনিত জটিলতার কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার। মৃত্যুর শেষ দিন গুলিতে লাইমলাইট থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন তিনি।

অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানান তার অসংখ্য অনুরাগী ও সহ-কর্মীরা। প্রয়াত গেরিট গ্রাহাম। জীবনের শেষ লগ্নে অভিনয় থেকে দূরে তিনি তার মায়ের দেখাশোনা করার জন্য ক্যালিফোর্নিয়া থেকে নিউইয়র্কের রাইনবেকে চলে যান এবং প্রায় তিন দশক হাডসন ভ্যালিতে কাটান, যেখানে তিনি বার্গার হিল প্রিজারভেশন সোসাইটিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেন।

আকর্ষণীয় চরিত্রাভিনেতা গ্রাহাম ব্রায়ান ডি পালমার ‘ফ্যান্টম অফ দ্য প্যারাডাইস’ এবং আরও তিনটি প্রাথমিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তিনি বব উইয়ারের সাথে গ্রেটফুল ডেড ব্যান্ডের “ভিকটিম অর দ্য ক্রাইম” গানটিও লিখেছিলেন। অভিনয়ের বাইরে, গ্রাহাম চিত্রনাট্যকার হিসেবেও সমান বৈচিত্র্যময় কর্মজীবন গড়ে তুলেছিলেন।

গেরিট গ্রাহাম