‘পাশে নেই কেউ…সন্তান আসায় নতুন লড়াই…’, অভিনয় ছেড়ে নতুন পেশায় অভিনেত্রী অহনা দত্ত

অভিনেত্রী অহনা দত্ত

পরিবারের অমত সত্ত্বেও ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তাঁরা। সেই সিদ্ধান্তের কারণে পরিবারের অনেকের কাছ থেকেই প্রত্যাশিত সহযোগিতা পাননি দুজনে। আর্থিক সাহায্য কিংবা মানসিক সমর্থন, কোনও কিছুই সেভাবে জোটেনি তাঁদের ভাগ্যে। তবে একে অপরের হাত শক্ত করে ধরে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অহনা ও দীপঙ্কর। তাঁদের বিশ্বাস ছিল, নিজেদের পরিশ্রম আর সাহসের জোরেই একদিন নিজেদের স্বপ্ন পূরণ করবেন।

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অহনা দত্ত এবং তাঁর স্বামী দীপঙ্কর রায়ের জীবনে এবার এক নতুন পথচলা শুরু হতে চলেছে। অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসার জগতেও নিজেদের পরিচিতি তৈরি করতে চলেছেন এই দম্পতি। আগামী ৬ নভেম্বর ২০২৬, গড়িয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে তাঁদের নিজস্ব স্টোর। আর এই নতুন উদ্যোগ ঘিরেই এখন বেশ উত্তেজিত অহনা ও দীপঙ্কর।

সেই স্বপ্ন বাস্তবায়নের পথ অবশ্য খুব একটা সহজ ছিল না। একদিকে নতুন ব্যবসার প্রস্তুতি, অন্যদিকে ছোট্ট মেয়ে মীরাকে সামলানোর দায়িত্ব। স্টোরটি নিজেদের মনের মতো করে সাজিয়ে তুলতে দিনরাত পরিশ্রম করেছেন দুজনে। অহনার কথায়, ঝুঁকি রয়েছে জেনেও তাঁরা এই নতুন কাজে পা বাড়িয়েছেন। এমনকি কাজের ব্যস্ততায় মায়ের সান্নিধ্য না পেয়ে দু’রাত ঘুমোতে পারেনি ছোট্ট মীরাও। সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেত্রী।

তবে সমস্ত বাধা পেরিয়ে নতুন স্বপ্নের দিকে এগিয়ে যেতে চান এই দম্পতি। তাঁদের আশা, দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা এবং আশীর্বাদেই সফল হবে এই উদ্যোগ। তাই আগামী ৬ নভেম্বর স্টোরের উদ্বোধনে সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন অহনা ও দীপঙ্কর। নতুন ব্যবসার শুরুতে মানুষের ভালোবাসার পাশাপাশি তাঁদের গঠনমূলক মতামতও প্রত্যাশা করছেন দুজনে। এবার দেখার, অভিনয় জগতের পাশাপাশি ব্যবসাতেও কতটা সাফল্য পান এই তারকা দম্পতি।