মাথায় রুমাল বাঁধা, পরনে ঘিয়ে রঙের ফ্রক, মুখে নিষ্পাপ হাসি। ছোটবেলার এই ছবির সঙ্গে বর্তমানের মানুষটিকে মেলানো সত্যিই বেশ কঠিন। অথচ সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট্ট শিশুই হয়ে উঠেছেন বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ। টেলিভিশনের পর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু বাংলা ধারাবাহিকেই নয়, অভিনয়ের দক্ষতায় নজর কেড়েছেন ওয়েব সিরিজ়েও।
একসময় নিজের ছোটবেলার এই মিষ্টি ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। ছবির সঙ্গে ছিল বেশ মজার একটি ক্যাপশনও। মজা করে জানিয়েছিলেন, তাঁর দিদির নাকি ছোটবেলা থেকেই একটি বোনের শখ ছিল! সেই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছিল নানা রকমের মজার মন্তব্য। ছোটবেলার এমন অচেনা ছবি দেখে অবাক হয়েছিলেন অনেকেই।
তবে এই অভিনেতার পরিচিতি শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাঁর পারিবারিক পরিচয়ের সঙ্গেও জড়িয়ে রয়েছে বাংলা সিনেমার এক গৌরবময় অধ্যায়। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়কের পরিবারের সদস্য তিনি। তবে পারিবারিক পরিচয়কে ছাপিয়ে নিজের অভিনয় প্রতিভার জোরেই টলিপাড়ায় আলাদা পরিচিতি গড়ে তুলেছেন এই অভিনেতা।

এবার চিনতে পারলেন কে তিনি? তিনি হলেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। যাকে শেষবারের মতো পর্দায় দেখা গেছে স্টার জলসার ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে। এর আগে গাঁটছড়া ধারাবাহিকে ব্যাপক প্রশংসা পান।
