বয়স ৪০ পেরিয়েও আজও বিয়ের পিঁড়িতে বসেননি মনামী! তবে জানেন কি ১৫ বছর ধরে অভিনেত্রীর মনের মানুষটি আসলে কে? কি তার পরিচয়?

মনামী ঘোষ

গত একমাস যাবদ বাংলা বিগ বসের ঘরে অন্যতম শিরোনামে থাকা প্রতিযোগী হলেন মনামী ঘোষ। তাকে নিয়ে দর্শকদের কৌতূহলও এখন তুঙ্গে। তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও নেটদুনিয়ায় চর্চার শেষ নেই। ৪২ বছর বয়সে এসেও আজও অবিবাহিত মনামী। তবে ৪০ বছর পেরোলেও দেখে অষ্টাদশী মনে হবে, তাকে দেখে প্রেমে পড়তে বাধ্য হবেন যে কেউই। অনেকেই হয় জানেন না দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে মনামীর জীবনে রয়েছেন এক বিশেষ মানুষ—সৈকত বারুরি।

কে সেই সৌভাগ্যবান যার প্রেমে পড়েছে টলি সুন্দরী মনামী? নতুন এই প্রেমিকের পরিচয় জেনে অবাক হয়ে যাবেন আপনিও। সৈকত পেশায় একজন ভারতীয় বাঙালি কোরিওগ্রাফার, পরিচালক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে মনামী ঘোষের সঙ্গে তাঁর কাজের সম্পর্ক রয়েছে। সময়ের সঙ্গে এই পেশাগত সম্পর্কই তাঁদের বিশেষ বন্ধুত্বের পরিচিতি তৈরি করেছে।

দীর্ঘদিনের এই বন্ধুত্ব নিয়ে নানা সময়েই কৌতূহল তৈরি হলেও, তাঁদের সম্পর্কের বিষয়ে আজ পর্যন্ত মুখ খোলেননি কেউই। প্রকাশ্যে যতটা জানা যায়, সৈকত মনামীর দীর্ঘদিনের বিশেষ বন্ধু এবং কাজের সহযোগী।

তবে নেটিজেনদের মনের প্রশ্ন ১৫ বছরেরও বেশি সময় ধরে পাশে থাকা এই বিশেষ বন্ধুত্ব কি শুধুই বন্ধুত্ব, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও না বলা গল্প?

মনামীর একাধিক কাজের সঙ্গেই যুক্ত ছিলেন সৈকত। অভিনেত্রীর মিউজিক ভিডিও থেকে শুরু করে বিভিন্ন প্রোডাকশন—কোরিওগ্রাফার এবং ভিডিও পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। মনামীর প্রথম গান ‘ভিটামিন এম’-এর সঙ্গেও তাঁর কাজের যোগ রয়েছে। এছাড়াও ‘আইলো উমা বাড়িতে’, ‘কল্কি’-সহ একাধিক প্রজেক্টে মনামীর সঙ্গে কাজ করেছেন সৈকত।

মনামী ঘোষ