বাস্তবে এই জনপ্রিয় নায়কের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ছোটপর্দার লাজু ওরফে অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়! চেনেন কে?

অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়

ছোটপর্দায় লাজু-অনুভবের জুটি তো এখন বেশ জনপ্রিয়। পর্দায় সোমরাজের মাইতির সাথে সাইনার রসায়নে বুঁদ ছোটপর্দার দর্শক। তবে পর্দার চিত্রটা বাস্তবে একেবারে উল্টো। পর্দায় প্রেমিক-প্রেমিকা হলেও বাস্তবে আদতে সোমরাজ আর সাইনার দাদা-বোনের সম্পর্ক। সাইনাকে বোনের মতোই আগলে রাখেন সোমরাজ।

তবে বাস্তব জীবনে লাজু ওরফে সাইনা প্রেমে হাবুডুবু খাচ্ছেন অন্য এক নায়কের। জানেন তিনি কে? অভিনেত্রী নিজেই সমাজমাধ্যমে তা খোলসা করেছেন। বাস্তবে সাইনার মন কে জিতে নিল?

জল্পনা উড়িয়ে সাইনা সামজিক পাতায় লিখলেন, ‘শ্রীকৃষ্ণ আমার চাইল্ডহুড লাভ, আর এখনকার ক্রাশ হলেন…’। পর্দার লাজু একটি পোস্ট শেয়ার করে লেখেন, ‘শ্রীকৃষ্ণ চিরকালই আমার চাইল্ডহুড ক্রাশ এবং ভালোবাসা ছিল… আর ভবিষ্যতেও থাকবে… তবে সময়ের নিয়মে আর স্রোতের টানে এই মুহূর্তে আমার ক্রাশ (#nowcrush) হলেন সিদ্ধার্থ গুপ্তা! যখনি তিনি ‘কৃষ্ণাভতরম’ মেতে ওঠেন তখনি নিজেকে লাজবন্তী চরিত্রে রূপান্তরিত করতে পারেন। আর এই পুরো জার্নিতে তাঁর মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন সিদ্ধার্থ গুপ্তা।

এই সিদ্ধার্থ গুপ্তা কে জানেন? তিনি হলেন ২০২৬ সালের মে মাসে মুক্তি পাওয়া ‘কৃষ্ণাভতরম পার্ট ১: দ্য হার্ট’ ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করা সেই জনপ্রিয় অভিনেতা। যিনি সবার মন জিতে নিয়েছিলেন। এছাড়াও প্রযোজক ও চিত্রনাট্যকার বিকাশ গুপ্তার ছোট ভাই। ২০১৪ সালে একতা কাপুরের বালাজি টেলিফিল্মসের কমেডি ছবি ‘কুকু মাথুর কি ঝান্ড হো গয়ি’র মাধ্যমে বলিউডে মুখ্য চরিত্রে পা রাখেন সিদ্ধার্থ। ‘প্যার তুনে ক্যায়া কিয়া’ (সিজন ৭) নামের জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের হোস্টও করেছিলেন। আর তার প্রেমেই হাবুডুবু খাচ্ছেন আপনাদের প্রিয় লাজবন্তী।