‘বিয়ে মানেই আতঙ্ক…এমন ভয় যে…অতীতে তিক্ত অভিজ্ঞতা…আমি আর জীবনে…’, বিয়ের ৬ বছরের মাথায় বিচ্ছেদ! বিবাহিত জীবন নিয়ে মুখ খুললেন ভাস্বরের প্রাক্তন স্ত্রী নবমিতা চট্টোপাধ্যায়

অভিনেত্রী নবমিতা চট্টোপাধ্যায়

সালটা ২০২০, আগস্ট মাসে ডিভর্সের পথে হাঁটেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় এবং উত্তমকুমারের নাতনি অভিনেত্রী নবমিতা চট্টোপাধ্যায়। সেই সময় তাদের ডিভোর্সের খবরে হৈচৈ পড়ে যায়। পরবর্তীকালে ভাস্বর জানিয়েছিলেন নবমিতা নাকি তাকে ঠকিয়েছেন। এই বিচ্ছেদকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উঠে এসেছিল একাধিক অভিযোগ, তিক্ত অভিজ্ঞতা।

নবমিতা চট্টোপাধ্যায় আর ভাস্বর ২০১৪ সালে বিয়ে করেন। ৬ বছরের সুখের সংসার নিমিষে ভেঙে যায়। প্রথম বিয়ে ভাঙার পর নবনীতাকে দ্বিতীয়বারের মতো বিয়ে করেছিলেন ভাস্বর। তবে দ্বিতীয় বিয়ে ভাঙার কারণ হিসাবে স্ত্রীকেই দোষারোপ করেছিলেন অভিনেতা। বিয়ের পাঁচ বছর অভিনেতা জানান, নবনিতা নাকি প্রাক্তন প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন।

তবে  ভাস্বর চট্টোপাধ্যায়ের সাথে বিচ্চেদের পর আজও অভিনেত্রী অবিবাহিত। নবনিতা নাকি আর কোনোদিন বিয়েই করবেন না। বিবাহিত জীবনের তিক্ত অভিজ্ঞতা কি মনে কোনও বড় প্রভাব পরছে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে করার প্রসঙ্গে উত্তম কুমারের নাতনি জানান, দ্বিতীয়বার আর বিয়ে করতে তিনি চান না। বিয়ে মানে তার কাছে আতঙ্ক। বিয়ে নিয়ে তার মনে এক ধরণের ভয় কাজ করে। প্রথম দাম্পত্য জীবন সফল না হওয়ার জন্যই এই সিদ্ধান্ত। পরিবারের লোকের আপত্তি না থাকলে, তিনি আর বিয়ের পিঁঢ়িতে বসতে রাজী নন। তার কথায়, জীবনে সুখী থাকতে হলে বিয়ে করাটা বাধ্যতামূলক নয়।

সুত্রঃ https://tollygossip . com/