সম্প্রতি কিয়ারা আডবানীর অন্তঃসত্বা হওয়ার খবর সামনে আসতেই বলিপাড়ায় ফের খুশির খবর। বাবা-মা হতে চলেছেন ‘বিরুষ্কা’ জুটি। বলিউড আর ক্রিকেট জগতের অন্যতম জনপ্রিয় জুটি হলেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। তাঁদের জীবনের যে কোনও ছোটখাটো ঘটনা নিয়েও সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। আর এবার এই জুটিকে ঘিরেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক নতুন খবর। অভিনেত্রীর তৃতীয়বার মা হওয়ার খবরে তোলপাড় নেটপাড়া।
গত ২৫ অক্টোবর আমেরিকান কীর্তন গায়ক কৃষ্ণ দাসের কীর্তন শুনতে গিয়েছিলেন অনুষ্কা শর্মা। মুম্বইয়ের ওর্লি এলাকার ডোম, এসভিপি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই কীর্তন অনুষ্ঠানে অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্বামী বিরাট কোহলিও। এই অনুষ্ঠানে যাওয়ার আগে তাঁদের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেও যেতে দেখা যায়। সেখানকার ছবি, ভিডিওতে নাকি নেটপাড়া তাঁর বেবি বাম্প লক্ষ্য করেছে।
তবে ‘বিরুষ্কা’ জুটি ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেরই সরাসরি প্রশ্ন, “অনুষ্কা কি আবারও প্রেগন্যান্ট?” যদিও এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি এই তারকা দম্পতি। ফলে বিষয়টা কেবলই জল্পনা না সত্যি সেটা আগামী দিনে বোঝা যাবে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন বিরাট ও অনুষ্কা। ২০২১ সালের জানুয়ারিতে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান, মেয়ে ভামিকা। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছেলে অকায়ের জন্ম দেন অভিনেত্রী।

View this post on Instagram
