টেকেনি বিয়ে! ‘১৩ বছর বয়সে সংসার থেকে… আমার তো স্বামী নেই…’, বিচ্ছেদের পরেও কেন সিঁদুর পরেন পল্লবী, অবশেষে সত্যি ফাঁস করলেন অভিনেত্রী

পল্লবী চট্টোপাধ্যায়

পরিস্থিতির চাপে পড়ে মাত্র ১৩ বছর বয়সেই বিয়ে সেরেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী চট্টোপাধ্যায়। অনেকেই হয়ত জানেন না, সেই সময় বাধ্য হয়েই নিজের মামা কে বিয়ে করেছিলেন পল্লবী। তবে অত্যন্ত কম বয়সের সেই বিয়ে টেকেনি এবং পরবর্তীতে তাঁদের ডিভোর্স হয়ে যায়। পরপর দুটি বিয়ে ভেঙে যাওয়ার পর পল্লবী আর নতুন কোনো সম্পর্কে জড়াননি। বর্তমানে তিনি সিঙ্গেল।

তবে বিচ্ছেদের পরেও শাঁখা-পলা-সিঁদুর পরতে ভালোবাসেন পল্লবী। সম্প্রতি কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে শাঁখা-সিঁদুরে দেখা গেল পল্লবীকে। আর সেই নিয়েই জোর চর্চা নেটপাড়ায়।
এই প্রসঙ্গে পল্লবী বলেন, ‘আমি সিঙ্গেল। আমার কোনো বর নেই, স্বামী নেই। এবার প্রশ্ন উঠতেই পারে, তাহলে শাঁখা-পলা কেন, সিঁদুর কেন? আমার এই সাজটা ভালো লাগে। আর সিনেমায় যখন এতবার আমরা সিঁদুর পরি, শাঁখা-পলা পরি, ফুলসজ্জার দৃশ্যে অভিনয় করেছি, তাহেল আমার যেদিনকে ভালোবাসার দিন, সেদিনকে আমার পছন্দের সাজ কেন করব না। বর না হয় না-ই থাকল, আমি তো বধূ হয়ে থাকলাম।’

পল্লবী আরও জানান, ‘আমি তো চিরকালই রেখাজির বড় ফ্যান। তিনিও বিবাহিত নন, তিনিও সিঁদুর পরে থাকেন। তিনি কার জন্য পরেন, কেন পরেন, আমি আমার জন্য পরি। আমার এই সাজটা খুব ভালো লাগে। নিজেকে কমপ্লিট উওম্যান মনে হয়। আর আমি এটায় বিশ্বাসও করি না যে, স্বামী থাকলেই শুধু সিঁদুর পরা যাবে, স্বামী না থাকলে সিঁদুর পরা যাবে না। আগে নিজেকে ভালোবাসব। তারপর তো অন্যকে ভালোবাসতে পারব।’

প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই, মাত্র ১৫-১৬ বছর বয়সে সন্তান কোলে আসে পল্লবীর। সেই বিয়ে যদিও সুখের হয়নি। একমাত্র মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান। এখনো পর্যন্ত পর্যন্ত ১০০ টিরও বেশি সিনেমায় কাজ করেছেন।