
বর্তমানে টিভির পর্দায় চেনা মুখ তনিষ্কা তিওয়ারি। সকলে তাকে কুসুম নামেই চেনে। খুব অল্প বয়সেই মিষ্টি মেয়েটা তাঁর অভিনয় গুণে বাঙালি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। সবেমাত্র দশম শ্রেণি পাশ করল সে। অভিনয়ের পাশাপাশি সমানভাবে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজের পড়াশোনাও। তবে মাত্র ১৬ বছর বয়সেই বড় স্বপ্নপুরন করলেন তনিষ্কা। সম্প্রতি সেই সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
প্রতি বছর বাড়িতে নিয়ম করে লক্ষ্মীপুজোর আয়োজন করেন অভিনেত্রী। বাবা ও মায়ের সঙ্গে করেছেন পুজোর সমস্ত আয়োজন। কিন্তু প্রতিবছরের থেকে এই বছর লক্ষ্মীপুজো বেশ বড় করে করেছেন অভিনেত্রী। এর পেছনে কি রয়েছে কোনও বিশেষ কারণ?
আসল সত্যি ফাঁস করে তনিষ্কা জানালেন, আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তাঁর প্রথম ছবি মুক্তি পেতে চলেছে। এটি তার প্রথম ডেবিউ ছবি তাও আবার হিন্দি। খুব স্বাভাবিকভাবেই এটা গোটা পরিবারের কাছে একটা বড় খবর।
অভিনেত্রী জানান, সিনেমার নাম ‘তুম রহে না তুম’। এই ছবিতে জিমি শেরগাল, দিব্যা দত্ত, জারিনা, রাজেশ শর্মা সহ নামিদামি ব্যক্তিত্বদের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। আমি নিজেকে নিয়ে ভীষণ গর্বিত। আমার বাবা মাকে নিয়েও আমার গর্বের শেষ নেই। প্রতিমুহূর্তে ওরা পাশে না থাকলে আর এই জায়গায় এসে আমি দাঁড়াতে পারতাম না।
অভিনেত্রী আরও বলেন, ইতিমধ্যেই টরেন্টো ফিল্মে এই ছবিটি দেখানো হয়েছে, সকলে ভীষণ ভালবেসেছে। আশা করি এখানেও সকলে খুব ভালোবাসা দেবে এই ছবিকে। তাই আমি ভীষণ এক্সাইটেড। আমার প্রথম ছবি মুক্তি পাবে আর কিছু মাসের মধ্যে।
প্রসঙ্গত, তনিষ্কার প্রথম হিন্দি ছবির কথা শোনা মাত্রই জল্পনা কল্পনা বেড়েছে কুসুম ধারাবাহিকের বন্ধ হয়ে যাওয়া নিয়ে। এমনিতেও এই ধারাবাহিক বন্ধের খবর বেশ কিছু মাছ ধরে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এবার যেন সেই খবরই কিছুটা শিলমোহর পড়লো।
