বড় দুঃসংবাদ জুহি চাওলার পরিবারে! হাসপাতালে ভর্তি অভিনেত্রীর কাছের মানুষ, চিন্তায় গোটা পরিবার

জুহি চাওলা

বলি অভিনেত্রী জুহি চাওলার পরিবারে খারাপ খবর। আর সেই নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, জুহি চাওলার শাশুড়ি, অর্থাৎ শিল্পপতি জয় মেহতার মা, হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তাঁর স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি এবং হাসপাতালে ভর্তির কারণ সম্পর্কে এখনও পর্যন্ত বিশদে কিছুই জানা যায়নি।

জুহির অনুরাগীরা জয় মেহতার মায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন। যদিও এখনও পর্যন্ত জুহি বা জয় মেহতার পক্ষ থেকে কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনি। তবে খবরটি ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন তার অনুরাগীরা।

একবার জুহি জানান, যখন তাঁর বিয়ের দিনক্ষণ পাকা হয়, তখন তিনি কেরিয়ারের মধ্যগগনে এবং একাধিক বড় ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময়ই, বিয়ের মাত্র এক বছর আগে তাঁর মা প্রয়াত হন। মায়ের মৃত্যু এবং কেরিয়ার শেষের ভীতি তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। মানসিকভাবে বিপর্যস্ত জুহি বুঝতে পারছিলেন না এই পরিস্থিতিতে কীভাবে খুশি হবেন। একদিন তিনি তাঁর শাশুড়ির সামনে কান্নায় ভেঙে পড়েন। বউমার মনের অবস্থা বুঝতে পেরে জুহির শাশুড়ি অত্যন্ত উদারতার পরিচয় দেন। তিনি পরিবারের সবাইকে রাজি করান যাতে কোনও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না হয়। এমনকী বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্তের অতিথিদের পাঠানো প্রায় ২,০০০ নিমন্ত্রণপত্রও বাতিল করে দেন তিনি।