
‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকের সময়কালীন প্রথম পরিচয় অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী। ধারাবাহিকের রাঘব আর পায়েলের জুটি ভালো জনপ্রিয়তা পেয়েছিল টিভির পর্দায়। পরবর্তীকালে পর্দার সেই জনপ্রিয় জুটি বাস্তব রুপ নেয়।
বন্ধুত্বের থেকে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন তার। ২০২১ সালে জাঁকজমকপূর্ণভাবে আংটি বদল সারেন রুদ্রজিৎ ও প্রমিতা। যদিও সামাজিক বিয়ে করেননি তারা। বাগদানের পরে এক সাথে সংসার শুরু করেন। অভিনয় জগত থেকে দূরে সরে তারা দুজন নিজেদের ইউটিউব ব্লগিংয়ে মন দিয়েছেন।
দেখতে দেখতে ৫ বছর কেটে গেল প্রমিতা আর রুদ্রজিৎ একসাথে রয়েছেন। তবে এবার গণেশ চতুর্থীর দিন বড় সুখবর দিলেন তারকা জুটি। এদিন নিজেদের বাড়িতে গণেশ পুজোর আয়োজন করেছেন তারা। আর সেখানে প্রমিতা সুখবর দিয়ে জানান, এবার বিয়ের সানাই বাজতে চলেছে।
আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে তারা সাত পাকে বাঁধা পরবেন। যদিও তারিখ জানাননি তারা। প্রমিতা কিছুটা আবেগপ্রবন হয়ে বলেন, ‘ভাবলেই কেমন অবাক লাগছে যে এই বছর শেষ এইভাবে গণেশপুজো করছি। পরের বছর শাঁখা সিঁদুর পরে গণেশ পুজো করবো।’
