মাত্র ১৮ বছর বয়সে স্বামীর সাথে বিচ্ছেদ! ‘আমি বাধ্য হয়েছিলাম সংসার ছেড়ে চলে আসতে…’, অবশেষে সংসার ভাঙার আসল কারণ জানালেন সোনামণি সাহা

অভিনেত্রী সোনামণি সাহা

অভিনেত্রী সোনামণি সাহা, টেলি পাড়ার অতি পরিচিত মুখ। একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জিতেছেন। ‘মোহর’ ধারাবাহিক চলাকালীন তার আর প্রতীক সেনের সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা হয়। পরবর্তীকালে তাঁদের জুটি বাস্তব রুপ নেয়। এমন কি খুব শীঘ্রই প্রতীক আর সোনামণি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে।

এর আগের সংসার জীবনে খুশি ছিলেন না সোনামণি। ছোট বয়সে বিয়ে করে অনেক যন্ত্রনা মধ্যে দিয়ে যেতে হয়। ১৮ বছর বয়সে নিজে সিদ্ধান্ত নিয়ে সেই বাড়ি ছেড়ে মায়ের কাছে চলে আসেন। সেই সময় সোনামণির বিয়ে ভাঙা নিয়ে শোরগোল হয়েছিল। যদিও অভিনেত্রী বিচ্ছেদ নিয়ে চুপ ছিলেন একাধিক বার। অবশেষে বিগ বসের ঘরে সংসার ভাঙা নিয়ে মুখ খুলতে দেখা গেল তাকে।

সাম্প্রতিক একটি এপিসোডে বাকি প্রতিযোগীদের সামনে  গল্প আড্ডায় নিজের জীবনে কথা তুলে ধরলেন। সোনামণি জানান, মাত্র ১৮ বছর বয়সে নেওয়া তার জীবন বদলে দিয়েছে। অভিনয় জগতে পরিচিতি পাওয়ার আগেই কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু সেই সম্পর্ক সময়ের সাথে নানা টানা-পোড়েন সৃষ্টি হয়।

অভিনেত্রী বলেন, “মানসিক অশান্তি, সন্দেহ এবং সম্পর্কের জটিলতা ক্রমশ তাঁর জীবনকে কঠিন করে তুলেছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে একসময় ঘর ছেড়ে মালদহে মায়ের কাছে আশ্রয় নিতে বাধ্য হন তিনি।”

অভিনেত্রী আরও একটি বড় সিদ্ধান্ত নেন সেই সময় স্বামীর ফোন রিসিভ না করা। অবশেষে ২০২১ সালে আইনি বিচ্ছেদ হয় তাঁদের। সেই সময় তাকে সমাজের কটু কথা শুনতে হয় কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে ফোকাস ছিলেন। অবশেষে সেই কঠিন সময় পেরিয়ে নিজের জীবনে সঠিক মানুষকে খুঁজে পেয়েছেন সোনামণি।