
প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের পরিচয় শুধুমাত্র একজন তারকা ক্রিকেটারের স্ত্রী হিসেবে নয়, বরং নিজের প্রতিভাতেও তিনি যথেষ্ট পরিচিত। ছোট থেকেই নাচের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা। দীর্ঘদিন ধরে নৃত্যচর্চার সঙ্গে যুক্ত ডোনা বর্তমানে একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী। কলকাতায় তাঁর নিজস্ব নাচের প্রতিষ্ঠান ‘দীক্ষামঞ্জরী’ও রয়েছে।
অনেক অভিভাবকেরই ইচ্ছে থাকে, তাঁদের সন্তান ডোনা গঙ্গোপাধ্যায়ের কাছে নাচ শিখুক। কিন্তু তাঁর নাচের স্কুলে ভর্তি হতে গেলে কত টাকা খরচ হয়, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মনেই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী বলে হয়তো অনেকেই মনে করেন, সেখানে নাচ শেখার খরচ বেশ চড়া। কিন্তু বাস্তব ছবিটা একেবারেই আলাদা।
২০২৩ সালের তথ্য অনুযায়ী, ডোনার নাচের স্কুল ‘দীক্ষামঞ্জরী’-তে অফলাইনে ভর্তি হতে গেলে এককালীন ১০০০ টাকা দিতে হয়। পাশাপাশি প্রতি মাসে বেতন মাত্র ৬০০ টাকা। অর্থাৎ খুব বেশি খরচ না করেই এই নামী নৃত্যশিল্পীর প্রতিষ্ঠানে নাচ শেখার সুযোগ পেতে পারেন পড়ুয়ারা। একসময় মাসিক বেতন আরও কম ছিল, পরবর্তীকালে তা বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।
