শুরু হলে তা শেষ একদিন হবে এটা প্রকৃতির নিয়ম কিন্তু কোন জিনিস যখন দর্শক ভালোবেসে ফেলেন তখন তা হারিয়ে গেলে কষ্ট পান। যেমন বাংলার টেলিভিশনের দর্শকদের কাছে তাঁদের প্রিয় বাংলা ধারাবাহিক।
কোন ধারাবাহিক দীর্ঘদিন ধরে চললে দর্শকের খুব কাছের হয়ে যায়। কিন্তু তার বিদায় বেলায় চোখে জল থাকে দর্শকদের। চলতি বছরে একাধিক ধারাবাহিক যেমন দর্শকের মন জয় করছে আবার সেই ধারাবাহিকের সমাপ্তির সময় দর্শকের মন খারাপ হয়েছে। ফেরা আরও একবার মন ভাঙতে চলেছে বাংলার দর্শকের।

এবার বন্ধ হতে চলেছে দর্শকের প্রিয় মেগা ধারাবাহিক “বিদ্যা ব্যানার্জি”। স্টার জলসার এই মেগা প্রায় ১ বছরের মাথায় বন্ধ হতে চলেছে এবার। স্টার জলসায় গত বছর ১৭ ই নভেম্বর পর্দায় সম্প্রচার শুরু হয়েছিল। স্বস্তিকা দত্ত আর অর্নব বন্দ্যোপাধ্যায় এই মেগা বহুবার বাংলার টপার স্থানও ছিনিয়ে নিয়েছিল। তবে সূত্রের খবর, দিতিপ্রিয়া রায়ের নতুন ধারাবাহিকের জন্য এবার বন্ধ করে দিতে চলেছেন “বিদ্যা ব্যানার্জি”কে। যদিও এখনো অফিসিয়ালি কোন ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর, ৭ ই নভেম্বর শেষ শুটিং হতে পারে।
