‘গত তিনটে পূজোয় ছেলেকে জামা কিনে দিতে পারিনি… বউ ছেলের উপর দিয়ে যে অত্যাচার গেছে… ছেলের কথাগুলো আমায় কুঁড়ে কুঁড়ে খায়… পেটের দায়ে আজ আমাকে এই পথে…’, ব্যক্তিগত জীবনের যন্ত্রনা নিয়ে মুখ খুললেন অভিনেতা সুমন ব্যানার্জী

সুমন ব্যানার্জী

টেলিভিশনের পর্দায় একসময় চুটিয়ে কাজ করলেও আজ আর সেভাবে দেখা মেলেনা অভিনেতা সুমন ব্যানার্জীর। যদিও পর্দায় তার হাসিমুখের আড়ালের গল্পটা অনেকটাই আলাদা। টলিউডে কাজের সুযোগ কমে যাওয়ার পর আর্থিক টানাপোড়েন এবং পরিবারের প্রতি দায়িত্ব পালনের লড়াইটা কীভাবে কাটিয়েছেন, সম্প্রতি এক পডকাস্টে এসে জানালেন অভিনেতা।

সুমন বলেন, , “২০১৬ এর পর না আমার কাজ বন্ধ হতে শুরু হলো কমতে শুরু করল ২১ সালে গিয়ে সেটা একটা ভয়ঙ্কর জায়গায় দাঁড়ালো। তো তখন না পেটের তাগিদে খিদের তাগিদে আমাকে কিছু একটা করতে হতো, চু’রি করতে পারব না, টাকা তুলতে পারব না, তো’লাবাজি করতে পারব না কিন্তু তো বেঁচে থাকতে হবে, বউ ছেলে নিয়ে সংসার চালাতে হবে।” অভিনেতার কথায়, নিজের লড়াই তিনি কোনওভাবে সামলে নিলেও, তাঁর জন্য স্ত্রী ও সন্তানকেও অনেক ক’ঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে।

পরিবারের সেই কঠিন মুহূর্তগুলোর কথা বলতে গিয়ে সুমন জানান, “অসম্ভব অত্যাচার ফেস করেছি… মানে আমি তো ঠিক আছে আমি তো লড়ে নিচ্ছি করে নিচ্ছি কিন্তু আমার বউ ছেলে যা অত্যাচার আমার জন্য ফেস করতে হয়েছে তাদের আমি জানিনা আমি কিভাবে ওদের ঋণ মেটাবো… যদিও নিজের সম্পর্কের দিন হয় না শুনেছি কিন্তু গত তিনটে দুর্গাপূজোয় আমি আমার ছেলেকে কোন জামাকাপড় কিনে দিতে পারিনি, বউ তো দূরের কথা। ওর বন্ধুরা তো ছোট, ওর বন্ধু বান্ধবরা কেনে ঘুরছে জীবনে কখনো বলেনি কিন্তু যে বন্ধুরা পাচ্ছে আমি নতুন পাচ্ছি না। ও সবসময় বলে যে আইম প্রাউড অফ হিম, আমার অনেক আছে তুমি তো আমাকে সবসময় দাও, পুজোতে নতুন পড়তে হবে কে বলেছে। এখনো বলতে গেলে আমার চোখে জল চলে আসে। ওর কথা গুলো আমাকে কুড়ে কুড়ে খায়।” জীবনের কঠিন সময়েও সন্তানের এমন বোঝাপড়া ও ভালোবাসা বাবা হিসেবে তার কাছে যে কতটা মূল্যবান, তা ওভিনেতার কথাতেই স্পষ্ট।

সুমন ব্যানার্জী

সুমন জানান, কখনও লুক সেটের জন্য ডাকা হতো না, কখনও লুক চূড়ান্ত হওয়ার পরও শুটিংয়ের দিন জানানো হতো না। আবার শুটিংয়ের তারিখ ঠিক হয়ে যাওয়ার পরেও তা বা’তিল হয়ে যেত। এমন ঘটনাও ঘটেছে, যেখানে বড় প্রযোজনা সংস্থার কাজের জন্য শুটিংয়ে পৌঁছেও শেষ পর্যন্ত কাজ হয়নি। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলির নাম প্রকাশ্যে আনেননি অভিনেতা।