‘সৌরভ একজন অত্যন্ত খারাপ ছেলে…এতদিন চুপ ছিলাম… ওর জন্যই আজ আমার বড় ক্ষতি…’, সৌরভের বিরুদ্ধে এবার সত্যি ফাঁস করলেন অভিনেত্রী মানসী সিনহা

মানসী সিনহা

বিনোদন দুনিয়ায় এমন কিছু ঘটনাঅ থাকে যা সবসময় সাধারন মানুষের আলচনায় আসে না। তেমনই একটি ঘটনা নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী মানসী সিনহা। অভিনেত্রীর অভিযোগ বাংলার দাদা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। অভিনেত্রীর মুখে সৌরভ সম্পর্কে এমন মন্তব্য শুনে অনেকেই চমকে উঠেছেন।

মানসী ও সৌরভের সম্পর্কটা টেলিভিশনের বাইরে অনেকটাই ছিল ভাই-বোনের মত। একে অপরকে নিয়ে মজা করা, হাসি-ঠাট্টা করা প্রকাশ্যে আসলেও আচমকা কি এমন ঘটেছিল যার কারনে সৌরভের বিরুদ্ধে এত বড় অভিযোগ জানালেন মানসী।

একসময় অভিনয়ের পাশাপাশি শাড়ির ব্যবসা শুরু করেছিলেন মানসী। সেই ব্যবসার কথা প্রথম ‘দাদাগিরি’র মঞ্চে এসেই জানিয়েছিলেন সৌরভকে। তবে সৌরভ তখন এমন কিছু মন্তব্য করে বসেন যা মানসীর ব্যবসার ক্ষেত্রে বড় ক্ষতির কারন হয়ে দাঁড়ায়।

মানসী জানান, সৌরভের সেই মন্তব্যের পর থেকে নাকি তার শাড়ি কিনতে আসার ক্রেতারাই কমে গেছে। কিন্তু ঠিক কি বলেছিলেন সৌরভ? মানসীর দাবি, সৌরভ নাকি বলেছিল মানসীর বুটিকের সব এক্সক্লুসিভ শাড়ি নাকি তিনি নিজেই আগে পরে নেন এবং পরে সেই শাড়ি ভাঁজ করে রেখে দেন। মানসী জানান, সৌরভের মজার ছলে বলা কথাতেই নাকি শাড়ির ব্যবসা লাটে ওঠে।

পরেরবার ‘দাদাগিরি’র মঞ্চে এসে সৌরভকে উদ্দেশ্য করে মানসী সরাসরি জানান, ‘তুই আমার সম্পর্কে এমন বললি, আর সেটা ভাইরাল হল যে আর কেউ আমার থেকে শাড়ি কিন্তেই এলো না। আমার শাড়ির ব্যবসা বন্ধ হয়ে গেল।’

পালটা উত্তরে সৌরভঅ জানায়, ‘আমি কিছু বলিনি, এই যে তুমি আমার নামে দোষ দিচ্ছ।’ এরপরেই সৌরভ-মানসীর কথোপকথনে উঠে আসে আরও কিছু মজার কথা। পরবর্তীতে মজা করে মানসী বলেন, ‘সৌরভ অত্যন্ত খারাপ একটি ছেলে, অত্যন্ত পাজি ছেলে।’