ভয়ঙ্কর রোগে আক্রান্ত আয়েশা ভট্টাচার্য! গত ৮ বছর ধরে লড়াই করছি… অসহ্য যন্ত্রনায়… তার থেকে বিষ খেয়ে… ডাক্তার জানিয়েছে আমি আর কখনও… কপালে সুখ টিকল না…’, শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

আয়েশা ভট্টাচার্য

একটা সময় জনপ্রিয় ধারাবাহিকে নিয়মিত দেখা গেলেও বর্তমানে আর ছোটপর্দায় দেখা যায় না আয়েশাকে। তবে সোশ্যাল মিডিয়ায় ব্লগার হিসেবে বেশ সক্রিয় অভিনেত্রী। ব্লগিং এর পাশাপাশি ভীষণ ভালো নৃত্যশিল্পীও তিনি। কিন্তু আজ কঠিন বাস্তবের মুখোমুখি অভিনেত্রী। জটিল রোগে আক্রান্ত আয়েশা ভট্টাচার্য।

সম্প্রতি আয়েশার পোস্ট ঘিরে চিন্তিত অনুরাগীরা। পোস্টে আয়েশা জানান, দীর্ঘদিন ধরে স্লিপডিস্কের সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসকের পরামর্শে একসময় নাচ করা সম্পূর্ণ বারণ থাকলেও, নাচ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি আয়েশা।

২০১২ থেকে ২০২০ পর্যন্ত চলেছে তাঁর এই লড়াই। সেই সময়ও নাচ থামাননি। এরপর ২০২৫ থেকে নতুন করে জমিয়ে নাচ শুরু করেন। নিজে শেখা, অন্যদের নাচ শেখানো থেকে শুরু করে কোরিওগ্রাফি, সবকিছু নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু ফের বাধ সাধল কোমরের অসহ্য যন্ত্রণা! এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই সমস্যায় ভুগছেন আয়েশা।

আয়েশার কথায়, “ডাক্তারকে বলে দিয়েছিলাম ওটা বন্ধ করে দেওয়ার থেকে আমায় তার থেকে বিষ দিন আমি নিজেকে টাটা বাই বাই করে দিই কিন্তু নাচ বন্ধ করে থাকতে পারবোনা! কিন্তু ওই যে “কপালে সুখ বেশিদিন টিকতে চায়Daktarনা! ” ব্যাস! বিগত ১ সপ্তাহের উপর হতে চললো ভুগছি কোমরের যন্ত্রনা নিয়ে, আসতে আসতে সেরে উঠছে, পা টা ছটপট করছে নাচ করার জন্যে! মাথাটা অস্থির হয়ে উঠছে নাচ না করের জন্যে! কিন্তু আমি যে হার মানতে শিখিনি! আবার খুব শীঘ্রহী নিজেকে সারিয়ে তুলে আবার ফিরবোই ফিরবো 🤞🏻। খালি এই যা হঠাৎ মনে হচ্ছে কেমন যেন আমার বয়েস হয়ে গেছে।”