
বাংলা বিনোদন জগতের অতি পরিচিত মুখ অভিনেত্রী গীতশ্রী রায়। ফুটবলার প্রবীর দাস সাথে তার সম্পর্ক প্রায় সকলের জানা। সম্প্রতি অভিনেত্রীর এক ভিডিও নিয়ে হৈচৈ পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। চিন্তায় পড়ে যান তার অনুরাগীরা।
ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন গীতশ্রীর প্রেমিক প্রবীর। তাকে নিজের হাতে যত্ন করে খাইয়ে দিচ্ছেন গীতশ্রী। ভিডিও দেখে সকলেই অবাক হয়ে যান। পরবর্তীকালে অভিনেত্রী নিজেই সবটা জানান।
গীতশ্রী রায় জানিয়েছেন, প্রবীরের শেয়ার করা ভিডিও পুরনো। ঠিক এক বছর আগে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছিল তাঁদের। অভিনেত্রীর কথায়, “এক বছর আগে যখন প্রবীর অসুস্থ হয়ে পড়েছিল, সেই সময় কিছুই কাউকে জানাইনি।”

অভিনেত্রী বলেন, “তাইল্যান্ডে যাওয়ার আগের দিন অস্বাভাবিক অস্বস্তি অনুভব করেছিলেন প্রবীর। আচমকাই বুঝতে পারে বাঁ দিকের কাঁধ থেকে কিছু অনুভব করতে পারছে না। সেই নিয়েই তাইল্যান্ডে গিয়েছিল দলের সঙ্গে। কিন্তু সেখানে গিয়ে আরও অস্বস্তি বাড়ে। শেষে সুনীল ভাইয়ের (ছেত্রী) পরামর্শে বেঙ্গালুরুর এক চিকিৎসককে দেখাই।”
চিকিৎসকের কথা মতো প্রবীরের হাঁটুর নীচে বড় অস্ত্রোপচারও করতে হয়েছিল। সেই সময় মুম্বইয়ে প্রবীরের শ্রুশ্রূষার জন্য গিয়েছিলেন অভিনেত্রী। তখনি সেই ভিডিওতে ফ্রেমবন্দি হয়েছেন। অভিনেত্রী আরও জানিয়েছেন, প্রবীর এখন আপাতত সুস্থ রয়েছেন।
