‘অকথ্য ভাষায় গালিগালাজ…আমায় হুমকি দেয়…এতটাই অস্বস্তিকর আমি বাধ্য হয়ে…’, ফের বড়সড় বিপর্যয়ের মুখে দেবলীনা নন্দী

দেবলীনা নন্দী

বিগত বেশ কিছুদিন ধরেই গায়িকা দেবলীনা নন্দিনীর জীবনে একের পর এক বিপদ নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে কম তর্ক-বিতর্ক হয়নি। ফের আবারও অভিনেত্রীর জীবনে নেমে এলো বড় বিপর্যয়।

সাম্প্রতিক এক অনুষ্ঠান করতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় গায়িকাকে। সেই অপমানের কথাই সমাজমাধ্যমে তুলে ধরলেন অভিনেত্রী। গায়িকার বক্তব্য, মেদিনীপুরের গোপালপুরে নবযুগ সংঘ নামে একটি ক্লাবের অনুষ্ঠানে তিনি গান গাইতে গিয়েছিলেন। তার সময় নির্ধারিত ছিল রাত ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত। কিন্তু সঞ্চালক উপস্থিত না থাকায় সময়মত অনুষ্ঠান শুরু হয় না। তবে রাত ১১ টার কিছুক্ষণ পরেই অভিনেত্রী মঞ্চে উঠেছিলেন বলে জানান। এরপর ১২ টা পর্যন্ত প্রোগ্রাম করেন তিনি। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর তাকে রাত ১ টা পর্যন্ত গান গাওয়ার জন্য অনুরোধ করা হয়। এমনকি ওড়িয়া ভাষায় গান গাইতে বলা হয়। গায়িকা তাঁদের জানান, তিনি ওড়িয়া ভাষায় গান জানেন না আর তাছাড়া তার পক্ষ নির্ধারিত সময়ের বাইরে গান গাওয়া সম্ভব নয়।

দেবলীনা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কোলাঘাটে খাবার খাওয়ার জন্য গারি থামাতেই অপ্রীতিকর ঘটনা ঘটে। দেবলীনা জানান, পিছন থেকে বাইককে চেপে এসে এক ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মেদিনীপুরে যাতে তাকে ঢুকতে আর না দেওয়া হয় সেই হুমকি দেন। পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠতেই গাড়িতে উঠে সেখান থেকে চলে আসেন তিনি। গাড়িতে বসেই তিনি লাইভে এসে তিনি গোটা ঘটনা জানান। এমনকি দেবলীনা অভিযোগ ওই ব্যক্তি নিজেকে পুলিশ অফিসার বলে দাবি করেন। এছাড়াও অনুশ্তহানের কমিটির সদস্যরাও মদ্যপ অবস্থায় ছিলেন।

একজন শিল্পীরকে টাকা দিয়ে অনুষ্ঠানে এরকম অপমানে ক্ষোভ প্রকাশ জানিয়েছেন গায়িকা। গায়িকার প্রশ্ন ছুঁড়ে দেন, যদি তিনি সকলের সামনে বসে মদ খেতে পারতেন তাহলে কি ভালো শিল্পী হতে পারতেন? শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন দেবলীনা।