
সাত সকালে টলি পাড়ায় নেমে এলো দুঃসংবাদ। কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। পরিবারে নেমে এলো শোকের ছায়া। খবর সামনে আসতেই শোক স্তব্ধ বিনোদন দুনিয়া।
প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার, ১২ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়-এর তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।। শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন জয়ন্ত মুখোপাধ্যায়। চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, পাঁচ দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবন ছিল জয়ন্ত ও মৌসুমীর। অল্প বয়সে বিয়ে করেন তারা। এক সাক্ষাৎকারে মৌসুমী জানিয়েছিলেন, দশম শ্রেণিতে পড়ার সময়ই তাঁর বিয়ের কথা পাকা হয়েছিল। এরপর বিয়ের পর স্বামীর সঙ্গে মুম্বইয়ে চলে যান তিনি। সেখানেই ধীরে ধীরে হিন্দি চলচ্চিত্র জগতে নিজের জায়গা তৈরি করেন অভিনেত্রী। চলচ্চিত্র প্রযোজক এবং সুরকার হিসেবেও কাজ করেছেন জয়ন্ত মুখোপাধ্যায় । হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
সূত্রঃ eisamay . com
