
বর্তমানে বিগ বস বাংলার সমালোচনার কেন্দ্রে উঠে এসেছে গায়ক দুর্নিবার সাহা এবং তার মা’কে ঘিরে। এই সপ্তাহে প্রতিযোগীদের বাড়ি থেকে পরিবারের সদস্যরা এসেছেন। কারো বোন, কারো মা আবার কারো স্ত্রীকে দেখা গিয়েছে কিন্তু নেটপাড়া জুড়ে সমালোচনার ঝড় গায়কের মায়ের আচরণ ঘিরে।
বেশিরভাগ প্রতিযোগীর পারিবার থেকে আসা সদস্যদের সকলের সাথে ভালো ব্যবহার সুখ, দুঃখের গল্প ভাগ করে নিতে দেখা যায়। অন্যদিকে ব্যতিক্রম ছিলেন গায়ক দুর্নিবার সাহার মা ডালিয়া। ছেলের দোষ না ধরেই বরং সৃজলাকে মিষ্টি কথা শোনাতে দেখা যায়। এমনকি জীতুর ‘দমবন্ধ পরিস্থিতি’ নিয়ে মা-ছেলেকে হাসাহাসি করে হাই-ফাই করতে দেখা যায়। এরকম আচরণ একেবারেই মেনে নিতে পারেনি দর্শকেরা।
এবার ফের আবারও সোশ্যাল মিডিয়ায় এসে গায়ক দুর্নিবার সাহার মুখোশ খুললেন সারেগামাপা খ্যাত সহ-প্রতিযোগী সৌম্য চক্রবর্তী। সৌম্য দুর্নিবারের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘লোকজনের বোধোদয় এত দেরিতে হয় যে হাসি পায়! যখন শুরুতেই আমি বলেছিলাম যে ও পাক্কা ছোটোলোক পলিটিশিয়ান… মুখে একটা ভোলা ভালা, ভাজা মাছ উল্টে খাই না এক্সপ্রেশান রেখে ঘোরে। ও আদতে কি সেটা আমরা জানি যারা একটা গোটা বছর সামনে থেকে দেখেছি। ওমা লোকজনের পাছায় আগুন লেগে গেল… এখন তারাই দেখি ওকে খিস্তি মারছে …!! গরীবের কথা বাসি হলে মিষ্টি হয়।’
সৌম্য কারো নাম উল্লেখ না করলেও সেটা যে গায়কের উদ্দেশ্যে তা আর বুঝতে বাকি নেই কারো। তার পোস্টে একজন কমেন্ট করে জানান, ‘তোমরা যারা ওখানে এক বছর ছিলে একসঙ্গে তাদের অনেকের থেকেই তোমার মতই কথা শুনেছি ওর ব্যাপারে। সবাই পাব্লিকলি বলতে সাহস পায় না, কিন্তু তুমি বলে দাও। এটাই পার্থক্য।’
