‘আমার ছেলেটা রাত জেগে… ২২ বছর বয়সেই একা নিজেই… ছেলের কাছ থেকেই জানতে পারি…’, প্রথমবার ছেলেকে নিয়ে মুখ খুললেন গায়ক মনোময় ভট্টাচার্য

মনোময় ভট্টাচার্য

বাংলা গানের জগতে পরিচিত নাম মনোময় ভট্টাচার্য। রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে আধুনিক বাংলা গান সবেতেই তার কন্ঠ মুগ্ধ করেছে দর্শকদের। গানের পাশাপাশি গায়কের ব্যক্তিগত জীবন নিয়েও শ্রোতাদের উৎসাহ কম নয়। সম্প্রতি এক সাক্ষাতকারে একমাত্র ছেলে আকাশ কে নিয়ে মুখ খুললেন মনোময়।

ছোটবেলা থেকেই ছেলে কে গান শিখিয়েছেন তিনি। আজ সে অনেকটাই বড়। মনোময় বাংলা মাধ্যম স্কুলে পড়াশুনা করলেও, ছেলে আকাশ কিন্তু পড়েছে সেন্ট জেভিয়ার্সে। আকাশের স্মার্টনেস, ইংরেজি ও হিন্দি বলার দক্ষতায় গর্বিত বাবা মনোময়। এমনকি বাবা ছেলে একসঙ্গে গান করতে গিয়ে তিনি দেখেছেন আকাশ খুব সহজেই শ্রোতাদের আপন করে নিতে পারে।

বাবা-ছেলের দুই জেনারেশন গ্যাপ নিয়ে মনোময়ের ধারণা, তাদের সময় রাতে বন্ধুদের সঙ্গে বাইরে থাকা নিয়ে পরিবারের কড়া নিয়ম ছিল। সেখানে এখন তার ছেলে আকাশ বন্ধুবান্ধবের সঙ্গে রাত জেগে আড্ডা দিতেই বেশি স্বছন্দ মনে করে। বরং ছেলে এখন তাকেই জিজ্ঞাসা করে, বাবা কেন তুমি নিজের সময়ে বন্ধুদের সঙ্গে মেলামেশা করনি।

ছেলে এখন মুম্বাইয়ে থাকেন। তাই তাকে ভীষণ মিস করেন বাবা মনোময়। শুধু বাবা-ছেলে নয় তাদের মধ্যে সম্পর্কটা অনেকটা বন্ধুর মত। ছেলে আকাশের প্রথম আমেরিকা সফরের স্মৃতি আজও মনে পরে গায়কের। ২২ বছর বয়সে প্রথম একা গাড়ি নিয়ে হাইওয়েতে বেরিয়ে বাবাকে ভিডিও কল করে আকাশ। এমনকি গাড়ি চালানতেও গায়কের ছেলে অনেকটাই এগিয়ে। মাত্র ১৮ বছর বয়সে গাড়ি চালানো শেখে আকাশ। তবে কলকাতায় গাড়ি চালানর সম নিয়ম ভাঙ্গা দেখলেই প্রচন্ড রেগে যান গায়কের ছেলে আকাশ।