
নন্দিনী দত্ত বিগ বস বাংলার ঘর থেকে বেরিয়ে এসেছেন প্রায় অনেকদিন আগেই। তবে রাজবীর আর নন্দিনীর প্রেমের সততা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে দর্শকের মনে। সম্প্রতি রাজবীর আর সৌরভের কথোপকথনের মধ্যে দিয়ে উঠে আসা এক মন্তব্য ঘিরে শোরগোল সৃষ্টি।
সাম্প্রতিক এপিসোডে প্রতিযোগী রাজবীর কে বলতে শোনা যায়, নন্দিনী কোনও সময় আমার প্রেম ছিলই না। প্রথমদিন যেভাবে কথা বলেছে ও আমার লিস্টেই ছিল না। হ্যাঁ, আমি অন্যরকম ভেবেছিলাম। লাভ অ্যাঙ্গেল না, এই সৃজলা আর জিতুর যে সম্পর্ক, সেরকম ভাবেই ভেবেছিলাম আগে বেরোব। আমার প্রথম নজর ছিল সৃজলার প্রতি, আমি যখন প্রথম এই বাড়িতে আসি, ওই আমাকে খাবার কথা বলেছিল। এরপর নন্দিনীর সঙ্গে ডেট, তারপর প্রথম ভালবাসার হাত বাড়ানো হল, তখন ছ্যাবলা রাজবীর বেরোল। সেই সময় নন্দিনীর সঙ্গে ভালবাসার ব্যাপারটাও আছে, সৃজলার সঙ্গে খুনসুটি ব্যাপারটাও আছে। সোনামণি আমায় ঘৃণা করে, আবার নাও বলে না। আমিও তাই। আমাদের মধ্যে খুনসুটি টাইপের সম্পর্ক।”

রাজবীরের এই মন্তব্য প্রশ্ন তুলেছেন নন্দিনীর ভক্তরা। এরপরেই নন্দিনী একটি পোস্টের মধ্যে হতাশা ফুটে এলো। নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রকাশিত একটি পোস্টের স্ক্রিনশট তুলে ধরে তিনি লেখেন, “বারবার একই ধরনের আচরণ, কাজ পরিবর্তনের আশায় সম্পূর্ণ জল ঢেলে দেয়। আর কোনও আশা থাকে না।” তাহলে কি রাজবীর আর নন্দিনীর সম্পর্কে ফাটল? সেটা জানা যাবে বিগ বস শো শেষের পর।
