
চুপিসারে বিয়ে করলেন ছোটপর্দার মাধবীলতা খ্যাত শ্রাবণী ভুঁইয়া। যিনি রাখি বন্ধন, জীবনসাথী, মুকুট সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। সমাজমধ্যমে তার বিয়ের ছবি সামনে আসতেই অবাক নেটিজেন।
তবে শ্রাবণীর প্রোফাইল থেকে কোন ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি। অভিনেত্রীর বন্ধুর প্রোফাইল থেকে সেই ছবি ভাইরাল হয়ে পড়ে। প্রোফাইল খুঁজলে বোঝা যাবে ছোট করে সংগীত অনুষ্ঠানও হয়েছে বিয়ের আগে।

বিয়ের কোন ছবি না পোস্ট করলেও শ্রাবণী কিছুদিন আগে প্রি ওয়েডিং ছবি পোস্ট করেছিলেন। শ্রাবণীর স্বামী ইন্ডাস্ট্রির কেউ নয়। একেবারেই অন্য পেশায় রয়েছেন। অভিনেত্রীর ছবি সামনে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।
